অ্যাপে চলা রাইড শেয়ারের গাড়ির চালকরা বললেন, তারা সড়কে পুলিশের নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন প্রতিনিয়ত। ভাড়ায় যাত্রী পরিবহনের মতো শ্রমসাধ্য কাজ করে জীবন চালালেও শ্রমিকের স্বীকৃতি পাননি। দিনভর কষ্ট করে যা উপার্জন করেন তার ২৫ শতাংশ নিয়ে নেয় অ্যাপ কোম্পানি। কমিশন কমিয়ে ১০ শতাংশ করতে হবে।
মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ‘ঢাকা রাইড শেয়ারিং ড্রাইভারস ইউনিয়ন’র মানববন্ধনে এসব কথা বলেন চালকরা।
সোমবার মধ্যরাত থেকে ছয় দফা দাবিতে ২৪ ঘণ্টার কর্মবিরতি পালন করা এই চালকরা বলেছেন, তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। আগামী সপ্তাহে সরকারকে স্মারকলিপি দেওয়া হবে। তারপরও দাবি আদায় না হলে আবার তারা রাজপথে নামতে বাধ্য হবেন। মানববন্ধন থেকে ছয় দফা তুলে ধরেন ইউনিয়নের সাধারণ সম্পাদক বেলাল আহমেদ।
পুলিশ কাগজপত্র নিয়ে গেলে মামলায় ‘ত্যক্ত বিরক্ত’ হয়ে সোমবার নিজের মোটর সাইকেলে আগুন দেন শওকত আলী নামে এক চালক। আগুনের ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এ ঘটনার পর রাইড শেয়ারের চালকদের কর্মবিরতির কর্মসূচি আলোচনায় আসে। যদিও গত ১৪ সেপ্টেম্বর তারা এই কর্মসূচি ঘোষণা করেছিলেন।
মঙ্গলবার সিলেট ও চট্টগ্রামেও কর্মবিরতি ও মানববন্ধন কর্মসূচি পালন করেন রাইড শেয়ার চালকরা। পৃথিবীর ৩৫টি দেশে মঙ্গলবার চালকরা কর্মসূচি পালন করেছেন বলে জানিয়েছেন বেলাল আহমেদ।
মানববন্ধনে কাওসার মাহমুদ নামে এক মোটর চালক বলেন, যাত্রী পরিবহন করে ১০০ টাকা আয় করলে ২৫ টাকা নিয়ে অ্যাপ কোম্পানি। যাত্রীর জন্য রাস্তায় অপেক্ষায় থেকে অবৈধ পার্কিংয়ের জন্য মামলা খেলে বাকি ৭৫ টাকাও শেষ হয়ে যায় জরিমানা দিয়ে। কখনো কখনো আয়ের চেয়ে বেশি জরিমানা গুণতে হয়। নয়ত পুলিশকে ঘুষ দিতে হয়। রোদ বৃষ্টিতে ভিজে গাড়ি মোটর সাইকেল চালিয়ে পেট চলে না চালকের।
পুলিশের হয়রানি বন্ধ, শ্রমিকের স্বীকৃতি, অ্যাপ কোম্পানি কমিশন কমানো ছাড়াও অন্য তিন দাবি হলো, রাস্তবায় বৈধ পার্কিংয়ের সুবিধা দেওয়া, অ্যাপের গাড়িতে আগাম আয়কর বন্ধ করা এবং গত দুই বছরে নেওয়া আগাম আয়কর ফেরত দেওয়া।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
