মধ্য আফ্রিকার দেশ রুয়ান্ডায় ১৯৮৪ সালে মাত্র ১০০ দিনে আট লাখ মানুষকে হত্যার ‘মূলহোতা’ থিওনেস্টে বাগোসোরা মারা গেছেন। মালির একটি কারাগারে তার মৃত্যু হয়েছে বলে গতকাল শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
কর্মকর্তাদের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মানবতাবিরোধী অপরাধে তৎকালীন ইন্টারন্যাশনাল ক্রিমিনাল ট্রাইবুনাল ফর রুয়ান্ডা (আইসিটিআর) বাগোসোরাকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল। পরে শাস্তি কমিয়ে ৩৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়।
নাম প্রকাশে অনিচ্ছুক মালির এক কারা কর্মকর্তা বলেন, ‘এটি নিশ্চিত। ৮০ ওপরে বয়স হয়েছিল তার। গুরুতর অসুস্থ ছিলেন, হার্টে সমস্যা ছিল। বেশ কয়েকবার তাকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল, তিনবার অস্ত্রোপচারও করা হয়েছিল। আজ একটি ক্লিনিকে তার মৃত্যু হয়েছে।’
উল্লেখ্য, ১৯৯৪ সালে রুয়ান্ডার তৎকালীন প্রেসিডেন্ট জুভেনাল হাবিয়ারিমানাকে বহনকারী বিমানকে গুলি করে ভূপাতিত করা হলে তিনিসহ সব আরোহী নিহত হন। এরপর প্রতিরক্ষামন্ত্রী বাগোসোরা দেশটির নিয়ন্ত্রণ নেন।
প্রেসিডেন্টকে হত্যার জন্য সংখ্যালঘু টুটসি বিদ্রোহীদের দায়ী করে তাদের ও প্রগতিশীল হুতুদের হত্যা শুরু করে বাগোসোরার অধীনস্ত সেনা ও ইন্টেরাহামওয়ে হুতু মিলিশিয়ারা। তারা মাত্র ১০০ দিনে প্রায় আট লাখ টুটসি ও প্রগতিশীল হুতুকে হত্যা করে। এই গণহত্যার জন্য বাগোসোরাসহ ৯৩ জনের বিচার করা হয়। বিচারে বাগোসোরা দোষী সাব্যস্ত হন।
গণহত্যা চলাকালীন রুয়ান্ডায় থাকা জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর প্রধান কানাডার জেনারেল রোমিও ডালেয়ার বাগোসোরাকে ওই গণহত্যার ‘মূলহোতা’ বলে জানান।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
