পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন আশা প্রকাশ করেছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে ফ্লাইট চলাচল কার্যক্রম পুনরায় শুরু করবে। তিনি বলেছেন, আমরা আশা করি ভবিষ্যতে বিমান ঢাকা-নিউইয়র্ক রুটে আবার কার্যক্রম শুরু করবে।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশন এবং অন্যান্য উচ্চ পর্যায়ের সাইডলাইন ইভেন্টে প্রধানমন্ত্রীর সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে এখানে লোট নিউইয়র্ক প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংয়ের সময় পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেন।
তিনি বলেন, সুখবর হচ্ছে, তারা বিমানকে (রবিবার নিউইয়র্কের জন এফ কেনেডি বিমান বন্দরে প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমানের ফ্লাইট) অবতরণের অনুমতি দিয়েছে। সুতরাং আমি আশা করি বিমান ভবিষ্যতে ঢাকা-নিউইয়র্ক রুটে তার কার্যক্রম শুরু করতে যাচ্ছে।
তিনি আরো বলেন, এ ছাড়া যুক্তরাষ্ট্রের ফেডারেশন এভিয়েশন অথরিটির সঙ্গে বাংলাদেশের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এটি আশাবাদী হওয়ার কারণ। ঢাকা-নিউইয়র্ক রুটে বিমান চলাচল বেশ কয়েক বছর ধরে স্থগিত রয়েছে। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে বিমান বহরে অনেকগুলো আধুনিক ও সর্বশেষ মডেলের উন্নত বিমান যুক্ত করা হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর সফরসঙ্গী দলের সদস্যরা কোনো ধরণের ঝামেলার সম্মুখীন না হয়েই এবং যথাযোগ্য মর্যাদার সাথে সরাসরি গাড়িতে বিমান বন্দর ত্যাগ করেন। শেখ হাসিনার কারণে আমাদের ভাবমূর্তি আরো উজ্জ্বল হয়েছে। বিমানের এই রুটটি চালু হলে যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরা খুব খুশি হবেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
