আট বছর ধরে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতির দায়িত্ব পালন করে আসছেন নাজমুল হাসান পাপন। এই সময়ের মধ্যে দুটি নির্বাচন হয়ে গেলেও অন্য কেউ সভাপতি হওয়ার আগ্রহ দেখায়নি। তৃতীয় মেয়াদে আরও একটি নির্বাচনের সামনে দাঁড়িয়ে আছেন তিনি। এবার উন্মুক্ত প্যানেলে নির্বাচন করে নতুন সভাপতি দেখতে চান পাপন। যদিও তার মনে হচ্ছে, তিনি মারা যাওয়ার আগ পর্যন্ত কেউ বিসিবির প্রেসিডেন্ট হতে চাইবে না।
মঙ্গলবার বর্তমান কমিটির সবশেষ বোর্ড সভা শেষে মিরপুর শের-ই বাংলা জাতীয় স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান। প্রেসিডেন্ট পদেই কি থাকছেন তিনি, এমন প্রশ্নের জবাবে পাপন বলেন, ‘আসলে আমি আপনাকে একটা কথা বলি। আমি যদি এখানে (ক্রিকেট বোর্ডে) থাকি, আমার একটা জিনিস মনে হচ্ছে যে, এই জায়গাটায় আমি মারা যাওয়ার আগ পর্যন্ত আর কেউ এ পদটা (প্রেসিডেন্ট) নিতে চাইবে না।’
প্রেসিডেন্ট পদে নতুন কারোর আগ্রহ দেখতে চেয়ে তিনি বলেন, ‘আমি চাই আমার বোর্ডে যারাই আসুক তাদের উচিত চ্যালেঞ্জ নেওয়া যে আমি প্রেসিডেন্ট হতে চাই। অন্তত বলুক, এখন তো কেউ বলেও না। এটা ভালো দিক না। আপনাদেরকে এটুক বলতে পারি। কারোর জন্য কিছু আটকে থাকে না, আমাদের একটা পাইপলাইন থাকা উচিত যেখানে নতুন নতুন যারা দায়িত্ব নিবে।’
পাপনের মতে, ‘লিডারশিপ গ্লো করার উচিত এবং বাংলাদেশে লিডারশিপের ওভাব নেই। কিছু কারণে কেউ আসতে চায় না। ডাইরেক্টর হতে কিন্তু সবাই চায় এমন কেউ নাই যে ডাইরেক্টর হতে চায় না কিন্তু প্রেসিডেন্ট পদের কথাটা বললে আর কেউ নাম বলে না। কেন বলে না জানি না কিন্তু আমি একটু ওপেন রাখতে চাই। আমি চাইবো নতুন কেউ আসুক। আমি তাকে পুরো সাপোর্ট করবো। আমি আপানাদের সামনে কথা দিচ্ছি আমরা হেরে গেলেও সাপোর্ট দিবো। এটা কিন্তু ঠিক না একজন চলছে তো চলতে আর কারোর ইচ্ছা করবে না।’
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
