উত্তর কোরিয়ার একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা ‘বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি’ হিসেবে দেখা দিয়েছে। এমনটাই মনে করছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ।
গতকাল বুধবার পরিষদের সদস্য রাষ্ট্রগুলোর এক জরুরি বৈঠকের পর সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। এদিন উত্তর কোরিয়া ইস্যুতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন পরিষদের স্থায়ী সদস্যরাষ্ট্র ফ্রান্সের জাতিসংঘ প্রতিনিধি নিকোলাস ডি রিভিয়েরে। খবর এনডিটিভির।
জাতিসংঘ প্রতিনিধি দাবি করেন, উত্তর কোরিয়া যা করছে, সেসব কর্মকাণ্ড তাদের প্রতিবেশী জাপান এবং দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার অন্যান্য শান্তিকামী রাষ্ট্র এবং গোটা বিশ্বের শান্তি ও নিরাপত্তার জন্য বড় ধরনের হুমকি। নিরাপত্তা পরিষদকে যে প্রতিশ্রুতি দেশটির সরকার দিয়েছিল, সাম্প্রতিক একের পর এক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ তার সুস্পষ্ট লঙ্ঘনের সামিল।
গত প্রায় এক সপ্তাহ যাবত পরীক্ষামূলক ভাবে একের পর এক মিসাইল ছুড়ছে উত্তর কোরিয়া। এ ক্ষেত্রে তারা আন্তর্জাতিক রীতি-নীতি বা সমালোচনারও তোয়াক্কা করছে না।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
