আসছে থ্যাঙ্কস গীভিং উইকেন্ডে (নভেম্বরের শেষ সপ্তাহ) ওয়াশিংটন ডিসি সংলগ্ন ম্যারিল্যান্ডে অনুষ্ঠিত হবে ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশী অর্গানাইজেশন্স ইন নর্থ আমেরিকা)’র তিনদিনব্যাপী ৩৫ তম বাংলাদেশ সম্মেলন, যাকে ফোবানা সম্মেলন বলা হয়ে থাকে। এই সম্মেলনের বিরাট বাজেট সংগ্রহের জন্য হোস্ট কমিটি গত রবিবার টেক্সাস স্টেটের ডালাসে ‘ফোবানা মিট এন্ড গ্রিট ফান্ড রেইজিং’য়ের আয়োজন করেছিল। কমিউনিটির সর্বস্তরে প্রতিনিধিত্বকারি ব্যক্তিবর্গের অংশগ্রহণে সেই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফোবানার সাবেক চেয়ারম্যান হাসমত মোবিন।
এতে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ফোবানার চেয়ারম্যন জাকারিয়া চৌধুরী, সাবেক চেয়ারম্যন নুরল আমিন চৌধুরী, ৩৫ তম ফোবানার হোস্ট কমিটির কনভেনর জি আই রাসেল এবং ফোবানার আইকন রায়হান চৌধুরী। অতিথি হিসাবে আরও ছিলেন হোষ্ট কমিটির কো-কনভেনর সৈয়দ এম হোসাইন বাবু, মহিন উদ্দিন দুলাল, যুগ্ম সদস্য-সচিব লতিফুর রেজা তুষার, আয়োজক সংগঠনের রিসিপসন কমিটির চেয়ারপারসন জেবা রাসেল, সিকিউরিটি কমিটির চেয়ারপার্সন দেওয়ান জমির, ভাইস প্রেসিডেন্ট রুবেল, লায়ন্স ক্লাব সেক্রেটারি রানা ওয়াদুদ, এ ওয়ান ট্রাভেল্স প্রেসিডেন্ট শাহীন, কমিউনিটি লিডার রহিম নেহাল সিআইপি, জিয়া, টম ইমাম, মিষ্টি ইমাম, ফরহাদ হোসাইন, রোজী হোসাইন, সাগর মল্লিক, উর্মি প্রমুখ। হিউষ্টন সিটি থেকে যোগ দিয়েছিলেন কমিউনিটি লিডার বরকত, পরাগ, নাদিম ভুঁইয়া অপু, কারনি, আনিস ও ডালাসের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মালিহা সুমনা। এ অনুষ্ঠানে ফোবানা সম্মেলনের জন্য প্রায় ৫০ হাজার ডলারের কমিটমেন্ট পাওয়া গেছে বলে নিউইয়র্কে ফিরে ফোবানার চেয়ারম্যান জাকারিয়া চৌধুরী জানান।
উল্লেখ্য, এর আগে ফ্লোরিডা, জর্জিয়া, লসএঞ্জেলেস এবং নিউইয়র্কেও তহবিল সংগ্রহের অনুষ্ঠান হয়েছে। আর এভাবেই উত্তর আমেরিকার প্রবাসীদের আমব্রেলা সংগঠন হিসেবে ‘ফোবানা’ নবউদ্যমে আবির্ভূত হচ্ছে বলেও জাকারিয়া মন্তব্য করেন। তিনি এ সংবাদদাতাকে বলেন, প্রবাস প্রজন্মে বাঙালি সংস্কৃতির বিকাশ ঘটানোর পাশাপাশি আমরা চেষ্টা করছি মূলধারার রাজনীতির সাথেও জড়িয়ে পড়ার। এভাবেই আমেরিকান স্বপ্ন পূরণের পথ সুগম হবে।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
