হোয়াইট হাউজে বৈঠকে বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহাইড সুগা, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন ও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এশিয়া প্যাসিফিক অঞ্চলে চীনের ক্রমবর্ধমান আগ্রাসন রোধে তারা মিলিত হচ্ছেন। আগামী ২৪ সেপ্টেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এ বৈঠক হওয়ার কথা রয়েছে। জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পর দুই রাষ্ট্রপ্রধানের এটাই প্রথম বৈঠক।
এক বিবৃতিতে হোয়াইট হাউজের প্রেস সচিব জেন পাসকি বলেন, আগামী ২৪ সেপ্টেম্বর হোয়াইট হাউজে ‘কোয়াড’ জোট শীর্ষ নেতাদের সামিট অনুষ্ঠিত হবে। তার আগে জাতিসংঘের সাধারণ পরিষদে অংশ নেবেন নেতৃবৃন্দ। সেখানে আগামী ২১ সেপ্টেম্বর ভাষণ দেবেন জো বাইডেন।
বিশ্বের গুরুত্বপূর্ণ রাষ্ট্রগুলোর নেতাদের বৈঠকে এবারের মূল আলোচনার বিষয় আফগানিস্তান। হঠাৎ করেই তালেবানের উত্থান মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে দিল্লির জন্য। এই অবস্থায় মোদি-বাইডেনের এই বৈঠকের আলাদা তাৎপর্য রয়েছে বলেও মনে করা হচ্ছে। এছাড়া এ বৈঠকে করোনা টিকা, জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলোও স্থান পেতে পারে।
এর আগে গত মার্চ মাসে অনলাইনে কোয়াড নেতারা বৈঠকে মিলিত হন। সে সময় তারা কভিড-১৯ টিকা, জলবায়ু পরিবর্তন ও ইন্দো-প্যাসিফিক অঞ্চলে বেইজিংয়ের আগ্রাসন রোধ নিয়ে আলোচনা করেন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
