আগামী অক্টোবরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইতালির রাজধানী রোম সিটি করপোরেশনসহ অন্যান্য সিটির নির্বাচন। এই নির্বাচনে প্রার্থী হচ্ছেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন নারী। এর মধ্যে রাজধানী রোমে দুইজন ও ফ্রাসকাতিতে একজন নারী যুক্ত হয়েছেন ইতালির মূল ধারার রাজনীতিতে।
অক্টোবরের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া রোম সিটি করপোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে রাজধানীর রোমে পাঁচ মিউনিসিপিওতে প্রার্থী হয়েছেন নারীনেত্রী লায়লা শাহ্ এবং ৭ নম্বর মিউনিসিপিও ও কমুনের কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন সাংবাদিক জুমানা মাহমুদ। ইতালিতে এই প্রথম কোনো বাংলাদেশি নারী সাংবাদিক রোম সিটি নির্বাচনে কাউন্সিলর পদে প্রার্থী হয়েছেন।
জুমানা মাহমুদ ২০০৭ সাল থেকে যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল বাংলা টিভিতে সাংবাদিকতা শুরু করেন। পরবর্তীতে একাধিক টেলিভিশনে কাজ করার পর বর্তমানে তিনি বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশনের ইতালি প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইতালির তরভেরগাতা বিশ্ববিদ্যালয়ের ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্রী জুমানা মাহমুদ জানান, এখানে প্রবাসী বাংলাদেশিদের সমস্যার কথা তিনি সরকারের কাছে তুলে ধরতে এ নির্বাচনে অংশ নিয়েছেন।
আরেক নারী প্রার্থী লায়লা শাহ্ বলেন, ‘নারীদের নানা সমস্যার কথা সরকারের কাছে তুলে ধরাই হবে আমার প্রধান কাজ। এ ছাড়া ইতালি প্রবাসী বাংলাদেশিদের ইমিগ্রেশনসহ তাদের অধিকার নিয়ে কথা বলতে চাই বড় ফোরামে। আর সে জন্যই নির্বাচনে অংশ নিয়েছি। আশা করি প্রবাসী বাংলাদেশিরা আমাদেরকে বিজয় করে দেশের সম্মান বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করবে।’
ফ্রাসকাতি পৌর নির্বাচনে প্রার্থী বাংলাদেশি বংশোদ্ভূত পাপিয়া আক্তার একজন সমাজকর্মী। তিনি জানান, আশা করি আসন্ন নির্বাচনে প্রবাসী বাংলাদেশিরা ভোটকেন্দ্রে যাবেন এবং বাংলাদেশিদেরকে বিজয়ী করার ক্ষেত্রে দায়িত্ব পালন করবেন।
এদিকে ইতালির মূলধারার রাজনীতিতে তিন বাংলাদেশি নারীর অংশগ্রহণে প্রবাসীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তারা আশা করছেন, ইতালির সিটি নির্বাচনে বাংলাদেশি নারীদের বিজয় প্রবাসীদের এক নতুন মাইলফলক হিসেবে কাজ করবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
