বিশ্ব বদলে দেওয়া ২০ বছর আগের যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলায় হতাহতদের প্রতি গভীর শ্রদ্ধা ও শোক জানিয়ে দেশবাসীর প্রতি ঐক্যের ডাক দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন। প্রাণঘাতী ওই হামলার দুই দশক পূর্তির সন্ধ্যায় প্রকাশিত এক ভিডিওতে প্রাণ হারানো ২ হাজার ৯৭৭ জনের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন তিনি।
হামলার পর দেশটির জরুরি সেবাকর্মীরা মানুষকে উদ্ধারে ছুটে গিয়েছিলেন; জো তাদের ব্যাপারে বলেন, ‘আমরা তাদের সবাইকে সম্মান জানাই যারা মিনিট, ঘণ্টা, মাস এবং বছরের পর বছরের জন্য তাদের জীবনের ঝুঁকি নিয়েছিলেন এবং অনেকে উদ্ধার কাজ চালাতে গিয়ে জীবনও দিয়েছেন।’
শনিবার যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার ২০ বছর পূর্তিতে স্মরণ অনুষ্ঠানের কথা রয়েছে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যত সময় পেরিয়ে যাক না কেন, এই স্মৃতিগুলো সবকিছুকে বেদনাদায়কভাবে ফিরিয়ে আনে। যেন মনে হয়, আপনি মাত্র কয়েক সেকেন্ড আগেই দুঃসংবাদটি পেলেন।’
হামলার পর আমেরিকান মুসলিমদের প্রতি মানুষের ক্ষোভ, ক্রোধ, অসন্তোষ এবং সহিংসতার কথা স্বীকার করে নিয়েছেন জো বাইডেন। তবে ঐক্যই যুক্তরাষ্ট্রের ‘সবচেয়ে বড় শক্তি’ রয়ে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।
তিনি বলেন, আমরা শিখেছি যে, ঐক্য এমন একটি বিষয় যা কখনোই ভাঙে না। এদিকে, ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন বলেছেন, যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলা আমাদের বিশ্বাস, স্বাধীনতা এবং গণতন্ত্রকে নাড়া দিতে ব্যর্থ হয়েছে। ওই হামলায় যারা মারা গেছেন, তাদের মধ্যে ব্রিটেনের অন্তত ৬৭ নাগরিক ছিল।
আফগানিস্তান থেকে জঙ্গিগোষ্ঠী আল-কায়েদার সদস্যরা চারটি যাত্রীবাহী বিমান ছিনতাই করে যুক্তরাষ্ট্রে আত্মঘাতী ওই হামলা চালায়। এর মধ্যে দু’টি বিমান নিউইয়র্কের বিশ্ব বাণিজ্য কেন্দ্রের টুইন টাওয়ারে আঘাত হানে। অপর একটি বিমান বিধ্বস্ত করা হয় যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির কাছে মার্কিন প্রতিরক্ষা সদর দফতর পেন্টাগনে। এছাড়া যাত্রীবাহী চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ার একটি মাঠে বিধ্বস্ত হয়।
শনিবার যুক্তরাষ্ট্রে এই হামলার ২০ বছর পূর্তির স্মরণ অনুষ্ঠানের নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট জো বাইডেন। ফার্স্ট লেডি জিল বাইডেনকে নিয়ে অন্তত তিনটি হামলাস্থল পরিদর্শন করে শ্রদ্ধা জানাবেন তিনি।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
