২০২১ এর লেবার ডে উইকেন্ডে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হল চতুর্থ শেখ কামাল ট্রফি’র টি-টুইনটি ইউএসএ আন্ত:লীগ চ্যাম্পিয়নশীপ। লস এঞ্জেলেসের উডলি পার্কে। ৪ সেপ্টেম্বর সকাল ৮টায় টুর্নামেন্টের উদ্বোধন হয়। এতে জাতীয় পর্যায়ের ১২টি দল অংশগ্রহণ করে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন লস এঞ্জেলেসের কন্সাল জেনারেল তারেক মোহাম্মদ এবং ৬ সেপ্টেম্বর সমাপনী অনুষ্ঠানের পুরস্কার বিতরণ করেন বাংলাদেশের রাষ্ট্রদূত এম সহিদুল ইসলাম।
টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে নর্থ ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশন ও রানার্স আপ হয়েছে ডালাস ক্রিকেট লীগ।
সমাপনী অনুষ্ঠানে পুরস্কার বিতরণীতে আরো উপস্থিত ছিলেন, এসসিসিএ’র বর্তমান সভাপতি প্রদিপ প্যাটেল, আন্ত:লীগের অরগানাইজিং কমিটির ইউএস ক্রিকেট চেয়ারম্যান আতুল রায়, নর্দান ক্যালিফোর্নিয়া ক্রিকেট এসোসিয়েশনের প্রেসিডেন্ট গনেশ সেনাপ, প্রাক্তন বাংলাদেশ টিম এবং এসসিসিএ ক্রিকেট এসোসিয়েশনের চেয়ারম্যান নাজিম সিরাজী। বাংলাদেশ থেকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ববি। বিশেষ অতিথি হিসাবে আরও উপস্থিত ছিলেন শেখ কামালের চাচাত বোন শেখ মীনা।

শেখ কামাল ট্রফি’র সার্বিক আয়োজনে একক স্পন্সর করেন ডা: রবি আলম, ক্যালিফোর্নিয়া স্টেস্ট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
