বেলজিয়ামে বেলগো-বাংলা কালচারাল অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রবাসী বাংলাদেশিদের গ্রীষ্মকালীন মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের সদস্য সাইদুর রহমান লিটনের পরিচালনায় অনুষ্ঠান তত্বাবধানে ছিলেন তপন রায়।
দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিল নারীদের পিলোপাসিং ও শিশুদের বিভিন্ন ধরনের খেলাধুলা। দেশীয় নানা মুখরোচক খাদ্য প্রবাসীদের মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়। বিদেশের মাটিতে ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করার পাশাপাশি এ ধরনের আয়োজন প্রবাসীদের মাঝে এনে দেয় অনাবিল শান্তি বলে জানান অনুষ্ঠানে আসা বাংলাদেশিরা।
অনুষ্ঠানটির সার্বিক সহযোগিতায় ছিলেন শরিফুল ইসলাম মনজু, চয়ন রায়, হাবিবুল হাসান সোহাগ, জসিম উদ্দিন, মহসিন আক্কাছ ও নয়ন রায়। এছাড়াও রাজধানী ব্রাসেলস থেকে সিদ্দিকুর রহমান, নাসির হোসেন, তাজু আহমেদ, আশরাফ (কিটু) ও আলিুলুর শামীম অংশ গ্রহণ করেন। বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসীদের উপস্থিতিতে অনুষ্ঠানটি বাংলাদেশিদের মিলনমেলায় পরিণত হয়। খেলাধুলায় অংশ নেয়া বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
