সংসদীয় ফোরাম ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) আয়োজনে আন্তর্জাতিক তিনটি সম্মেলনে যোগ দিতে ভিয়েনায় এসেছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। রবিবার দুপুরে কাতার এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি।
বিমানবন্দরে তাকে ফুলের তোড়া দিয়ে স্বাগত ও শুভেচ্ছা জানান সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগের সভাপতি, অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী, লেখক, সাংবাদিক এম. নজরুল ইসলাম, বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার রাষ্ট্রদূত মোহাম্মদ আব্দুল মুহিত, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির।
ঐ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাস ও স্থায়ী মিশন ভিয়েনার উপ-প্রধান রাহাত বিন জামান, প্রথম সচিব ও দূতালয় প্রধান মো: তারাজুল ইসলাম এবং দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা মাহবুবুল আলম।
স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৬ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধি দলের সদস্যরা হলেন, বদরুদ্দোজা মো: ফরহাদ হোসেন এমপি, রুমানা আলী এমপি, গ্লোরিয়া ঝর্না সরকার এমপি, মো. এনামুল হক (উপ সচিব), সৈয়দ মোঃ ওবায়দুল্লা (ডিপুটি সার্জেন্ট অফ আর্মস)। এছাড়াও রয়েছেন, স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর স্বামী সৈয়দ ইশতিয়াক হোসেন।
৬, ৭, ৮ ও ৯ সেপ্টেম্বর ভিয়েনা ইন্টারন্যাশনাল সেন্টারে এই সম্মেলন অনুষ্ঠিত হবে। আইপিইউর উদ্যোগে এবং জাতিসংঘ ও অস্ট্রিয়ার পার্লামেন্টের সহযোগিতায় এসব সম্মেলনের আয়োজন করা হয়েছে। ১০ সেপ্টেম্বর তাদের দেশে ফেরার কথা রয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
