তিন দিনের রাষ্ট্রীয় সফরে দক্ষিণ আফ্রিকা গেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আব্দুল মোমেন। এ সময় দেশটির আন্তর্জাতিক সম্পর্ক সহযোগিতা বিষয়ক মন্ত্রী ড. নালেদি প্যান্ডোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন তিনি। মঙ্গলবার (২৪ আগস্ট) প্রিটোরিয়ার আন্তর্জাতিক সম্পর্ক মন্ত্রণালয় অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
দক্ষিণ আফ্রিকার পররাষ্ট্রমন্ত্রী ড. নালেদি প্যান্ডো বলেন, দুই দেশের এই কূটনৈতিক সম্পর্ক আগামীতে নিজেদের মধ্যে সংহতি, বন্ধুত্ব এবং সহযোগিতার ঐতিহাসিক বন্ধন তৈরি করবে। বাংলাদেশের সঙ্গে ১৯৯৪ সালের ১০ সেপ্টেম্বর থেকে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। এখন এই সম্পর্ক ২৭ বছরে পা দিয়েছে।
এ সময় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে এম আবদুল মোমেন দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি খুন ও অপহরণের বিষয়টিসহ দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। একইসঙ্গে সেগুলো সমাধানের অনুরোধ জানান।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
