যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে লস এঞ্জেলেস্থ বাংলাদেশ কন্সুলেটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
স্থানীয় সরকার করোনা ভাইরাস সংক্রান্ত স্বাস্থ্য সুরক্ষা বিধি প্রতিপালন করে কন্সুলেটের বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান আয়োজন করে।
বাণিজ্যমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা টিপু মুনশী (এমপি) জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহণ করেন। ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী তাকসিন এ খান এবং বাণিজ্যমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে আগত বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সরকারের উর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ক্যালিফোর্ণিয়াতে বসবাসরত বীর মুক্তিযোদ্ধা, কমিউটির রজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিবৃন্ধসহ কমিউনিটির উল্লেখযোগ্য সংখ্যক সদস্য জাতীয় শোক দিবসের অনুষ্ঠানে অংশহগ্রহণ করেন।

প্রধান অতিথি ও কন্সাল জেনারেল কর্তৃক জাতীয় পতাকা অর্ধনমিত করণের মধ্য দিয়ে জাতীয় শোক দিবসের কর্মসূচীর সূচনা করা হয়। এরপর চ্যান্সেরীর বঙ্গবন্ধু সাংস্কৃতিক কেন্দ্রে স্থাপিত জাতির পিতার ম্যুরালে পুস্পস্তবক অর্পণ করে সম্মান জানানো হয়।বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করার পর জাতির পিতা, বঙ্গমাতা, তাদের পরিবারের নিহত সকল সদস্য ও অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়। এরপর জাতীয় শোক দিবস উপলক্ষে প্রেরিত রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং পররাষ্ট্র প্রতিমন্ত্রীর বাণী পাঠ করা হয়।
অনুষ্ঠানে জাতির পিতার জীবন ও কর্মের উপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র ‘চিরঞ্জীব বঙ্গবন্ধু’ প্রদর্শিত হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
