মানবপাচার চক্রের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মাল্টা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩৬ বছর বয়সী এক বাংলাদেশি যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির গণমাধ্যম মাল্টা টুডে।
খবরে বলা হয়, ডকুমেন্ট জালিয়াতি করে ১১ জন ব্যক্তিকে মাল্টা থেকে ইতালিতে পাচার করার সময় ওই বাংলাদেশিকে আটক করা হয়। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
মাল্টা টুডেতে প্রকাশিত সংবাদ অনুযায়ী, এসব মানুষকে পাচারের বিনিময়ে ওই বাংলাদেশি বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন। তিনি যে ১১ জনকে পাচারের চেষ্টা করেছিলেন তাদের সবাই ছিলেন বাংলাদেশি। তাদেরকেও বিমানবন্দরে থামিয়ে দেওয়া হয়। বর্তমানে মানবপাচার ও অর্থ আত্মসাতের বিষয়টি তদন্ত করছে দেশটির অভিবাসন ও অর্থপাচার বিরোধী ইউনিট।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
