অস্ট্রিয়ায় প্রবাসীদের অন্যতম সংগঠন বাংলা ক্লাবের আয়োজনে রবিবার বুর্গেনল্যান্ড রাজ্যের অস্ট্রিয়া হাংগেরি সীমান্তবর্তী নয়েসিডলার লেকে বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়।
সংগঠনটির সভাপতি কামাল হোসেন এবং সাধারণ সম্পাদক দুলাল ভূইয়াসহ ক্লাবের কার্যকরী সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে এই বনভোজনের আয়োজন করা হয়। এই বনভোজনের মাধ্যমে দীর্ঘদিন পর আবারও প্রবাসীরা একসাথে মিলিত হওয়ার সুযোগ পেয়েছেন। এই বনভোজনে বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশিরা তাদের পরিবার পরিজন নিয়ে অংশগ্রহণ করেন।
বনভোজনে আমন্ত্রিত প্রবাসীদের জন্য কয়েকটি খেলার আয়োজন করে বাংলা ক্লাব অস্ট্রিয়া। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ক্লাব সদস্য মাইদুল মিয়া, শাহীন ভুইয়া, শাহীন চৌধুরী, এস এ এম রানা, প্রোশিন শাহরিয়ার, জামাল উদ্দিন, ওয়াসিউজ্জামান জাবেদ, মেহেদি হাসান, মিরাজ হক, তনয়, মোহাম্মদ আলী এবং আরিফ রায়হান।
বাংলা ক্লাব অস্ট্রিয়ার মাইদুল মিয়া জানান, এই ক্লাবটি অস্ট্রিয়ায় বসবাসরত তরুণ প্রবাসীদের নিয়ে গঠিত এবং তরুণদের সবচেয়ে বেশি প্রাধান্য দিয়ে থাকে। বাংলা সংস্কৃতি এবং বাংলাদেশের জাতীয় দিবসগুলোকে অস্ট্রিয়ায় বেড়ে উঠা তরুণ প্রজন্মের কাছে পরিচয় করিয়ে দিতে বাংলা ক্লাব কাজ করে যাবে।
উল্লেখ্য, অস্ট্রিয়াতে ইতিমধ্যে ভ্যাকসিন গ্রহণকারী ও করোনা টেস্ট নেগেটিভ ব্যক্তিদের চলাফেরার শিথিলতা থাকার কারনে অনেক প্রবাসী বাংলাদেশি সংগঠন সাংস্কৃতিক অনুষ্ঠান ও বার্ষিক বনভোজনের আয়োজন করছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
