ব্রাসেলসে বাংলাদেশ দূতাবাস জাতির পিতা বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী ভার্চুয়ালি উদযাপন করেছে।
সেখানকার সময় অনুযায়ি গতকাল অনুষ্ঠিত অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র বহুমূখী প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল ছিলেন যুব সমাজের নিকট একজন ‘রোল মডেল’। অনন্য ব্যক্তিত্বের অধিকারী শেখ কামাল তাঁর ২৬ বছরের জীবনে যেখানে পদচারণা করেছেন, সেখানেই নতুনত্বের স্বাক্ষর রেখেছেন। আগামী প্রজন্মও শেখ কামালের জীবন ও কর্ম হতে অনুপ্রাণিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
শেখ কামালের জীবন ও কর্মের ওপর আলোচনা অনুষ্ঠানের মূল বক্তা সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিস্থ যায়েদ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং শেখ কামালের সহপাঠী ও বন্ধু ড. হাবিব উল হক খন্দকার স্মৃতিচারণ করেন। তিনি বলেন, কামাল ছিলেন অসংখ্য গুণের অধিকারী একজন মেধাবী ও সৃজনশীল ক্রীডা সংগঠক এবং সংস্কৃতিমনা ব্যক্তিত্ব।
তিনি বলেন যে, শেখ কামালের জীবন দর্শন নতুন প্রজন্মকেও অনুপ্রাণিত করবে।
অনুষ্ঠানের শুরুতে ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালসহ বঙ্গবন্ধু পরিবারের সকল শহিদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শেখ কামালের জীবনীভিত্তিক তথ্যচিত্র ‘শেখ কামাল: এক কিংবদন্তির কথা’ প্রদর্শন করা হয়।
এর আগে রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ্ দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারীর পক্ষ থেকে শেখ কামালের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
বেলজিয়ামে বসবাসরত বাংলাদেশ কম্যুনিটির সদস্যবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করে বলেন, নিরহংকারী ও সুন্দর মনের মানুষ শেখ কামাল পিতার গুণে গুণান্বিত ও অত্যন্ত বন্ধুবৎসল ছিলেন।
কোভিড-১৯ সংক্রান্ত স্থানীয় স্বাস্থ্যবিধি অনুসরণ করে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকীর অনুষ্ঠানটি ভার্চুয়াল প্লাটফর্মে আয়োজন করা হয়। অনুষ্ঠানটি দূতাবাসের ফেসবুক পেইজেও সরাসরি সম্প্রচার করা হয়।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
