যুক্তরাষ্ট্রে সপ্তাহব্যাপী রোড শো’র আয়ােজন করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এণ্ড এক্সচেঞ্জ কমিশন। আন্তর্জাতিক অঙ্গনে দেশের শেয়ার বাজারের ব্যাক্তি ও প্রবাসী বাংলাদেশি এবং বিদেশী বিনিয়ােগ আকর্ষণ করাই এই রোড শো’র মূল উদ্দেশ্য। প্রবাসীদের এই অনুষ্ঠানের কথা জানেনা প্রবাসের অধিকাংশ বিনিয়ােগকারী, কমিউনিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় প্রবাসী সাংবাদিকরা। আড়াইশ’ এর অধিক মানুষ যারা বাংলাদেশ থেকে এসেছেন তারাই ছিলেন এই রোড শাে’র বক্তা এবং শ্রোতা। মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন প্রবাসী এতে আমন্ত্রণ পায়। বাংলাদেশ থেকে আগত সবার হোটেল খরচ ছিল মাত্র আটশ ডলার (প্রতিদিনের খরচ বাবদ)। প্রবাসী বিনিয়োগকারীদের আমন্ত্রণ না জানিয়ে সরকারের এত টাকা খরচ করে কী লাভ হয়েছে এটাই প্রশ্ন উঠেছে প্রবাসী কমিউনিটির মধ্যে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালনের অংশ হিসেবে নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি, লস এঞ্জেলেস ও স্যান্ফ্রানসিক্সোতে ছিল প্রবাসী বিনিয়োগকারীদের নিয়ে সম্মেলন, যেখানে বিশেষ এক শ্রেণীর মানুষের উপিস্থিতি থাকলেও ছিলনা বিনিয়োগযোগ্য ব্যাক্তিবর্গ।
বরং অভিযোগ উঠেছে, প্রকৃত বিনিয়োগ উৎসাহী প্রবাসীদের এ সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়নি। গণমাধ্যমকেও উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়নি। সমন্বয়হীনতার অভিযোগ উঠেছে লস এঞ্জেলেস ও নিউইয়র্কের বাংলাদেশ কন্সুলেটের বিরুদ্ধে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
