আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হতে যাচ্ছে চারদিনব্যাপী ৩০তম নিউইয়র্ক বাংলা বইমেলা। যা চলবে আগামী ১ নভেম্বর পর্যন্ত। কভিড-১৯ এর কারণে এবারও ভার্চুয়ালি অনুষ্ঠিত হবে বইমেলার অনুষ্ঠানমালা। তবে অনলাইনের পাশাপাশি দর্শকদের উপস্থিতিতে সীমিত আয়োজনে পুস্তক প্রদর্শনী ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে। সম্প্রতি মুক্তধারা ফাউন্ডেশনের নির্বাহী কমিটির এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
এবারের বইমেলা যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকীর পাশাপাশি বাংলাদেশ ও ভারতের বাইয়ের এ বৃহত্তম বাংলা বইমেলার ৩০তম বার্ষিকী উদযাপন করবে। পরিকল্পিত অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে, স্বাধীনতার ৫০ বছরের মূল্যায়ন, বহির্বিশ্বে অবস্থানরত অভিবাসী বাংলাদেশীদের অবদান ও গত পাঁচ দশকে অভিবাসী লেখকদের সেরা বাংলা বইয়ের পর্যালোচনা। মেলার শেষ দিন, অর্থাৎ ১ নভেম্বর নিবেদিত হবে মুক্তধারা বাংলা বইমেলার ৩০তম বার্ষিকীর প্রতি। বিগত বছরগুলোর মতো এবারও বাংলা ভাষার একজন শ্রেষ্ঠ লেখককে তার সার্বিক অবদানের স্বীকৃতি হিসাবে মুক্তধারা/জিএফবি সাহিত্য পুরস্কার দেওয়া হবে।
৩০তম বাংলা বইমেলার আহ্বায়কের দায়িত্ব পালন করছেন বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও একুশে পদকপ্রাপ্ত লেখক ড. নুরুন নবী। বিখ্যাত কবি আসাদ চৌধুরী মেলায় উদ্বোধক হিসেবে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন। দুই বাংলা ও বহির্বিশ্বের উল্লেখযোগ্য সংখ্যক লেখক-বুদ্ধিজীবী মেলার অনলাইন কার্যক্রমে অংশগ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।
এবারের নিউইয়র্ক বাংলা বইমেলার স্লোগান ‘বই আমার শক্তি, বই আমার মুক্তি’। মেলার অনুষ্ঠানমালা মুক্তধারার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে ফেসবুক ও ইউটিউবে সরাসরি দেখা যাবে নিউইয়র্ক সময় প্রতিদিন সন্ধ্যা ৭ থেকে ১০টা পর্যন্ত।
জানা গেছে, বাংলাদেশের বিভিন্ন প্রকাশনা সংস্থা বইমেলায় অংশগ্রহণের জন্য প্রস্তুতি নিচ্ছে। অনলাইন অনুষ্ঠানের পাশাপাশি নিউইয়র্কের জ্যাকসন হাইটসের জুইশ সেন্টারে মেলার প্রতিদিন বিকেল ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত বই প্রদর্শনী ও বিক্রির ব্যবস্থা থাকবে। নিউইয়র্ক সিটির কভিড নীতিমালা অনুসরণ করে দর্শকরা ব্যক্তিগতভাবে এ পুস্তক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ পাবেন।
মেলার প্রস্তুতি ও অনুষ্ঠানমালা সম্পর্কে বিস্তারিত খবর জানতে মুক্তধারার নিজস্ব ওয়েবসাইট www.nyboimela.org এ চোখ রাখার অনুরোধ করা হয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
