ইতালিতে প্রবাসী বাংলাদেশিদের ‘মুকুটহীন সম্রাট’ বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইতালির প্রতিষ্ঠাতা সভাপতি খান লুৎফর রহমানের ১২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। গত শুক্রবার রাজধানী রোমে খান লুৎফর রহমান স্মৃতি সংসদ, ইতালি আয়োজিত স্মরণ সভায় সভাপতিত্ব করেন আব্দুর রশিদ।
সংগঠনের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির পরিচালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান ও কাউন্সিলর সিকদার মো. আশরাফুর রহমান। এ সময় তিনি দূতাবাস এবং রাষ্ট্রদূত শামীম আহসানের পক্ষ থেকে খান লুৎফর রহমানের হাতের লেখা স্মৃতির অংশবিশেষ কমিউনিটিতে উপহার দেন।
ইতালিতে বাংলা কমিউনিটির সিংহ পুরুষ খান লুৎফর রহমানের মৃত্যু বার্ষিকীতে স্মৃতিচারণ করেন কমিউনিটির শীর্ষনেতারা। এ সময় বাংলা কমিউনিটির অনেক নেতাকর্মী ও প্রবাসীরা উপস্থিত ছিলেন।
স্মরণ সভায় বক্তারা বলেন, ইতালিতে বাংলাদেশ কমিউনিটির গোড়াপত্তন এবং বৈধ্য ব্যবসাসহ অধিকার আন্দোলনে মরহুম খান লুৎফর রহমানের অবদান অসামান্য। তিনি ইতালিতে রচনা করেছেন, বাংলাদেশি কমিউনিটির এক সোনালী অধ্যায়। ইতালিতে বাংলাদেশি কমিউনিটির ইতিহাস সম্পর্কে তথা খান লুৎফর রহমানের অবদানের কথা আগামী প্রজন্মকে জানাতে হবে। এতে করে তারা অনুপ্রাণিত হবে এবং কমিউনিটির উন্নত এবং অগ্রগতিতে এগিয়ে আসবে।
খান লুৎফর রহমান স্মৃতি সংসদ, ইতালির পক্ষ থেকে জানানো হয় এই সংগঠনের মাধ্যমে আগামীর বাংলদেশ কমিউনিটিকে ঐক্যবদ্ধ করে এবং সকলের সুপরামর্শেসমাজের সম্মানিত ব্যক্তিদের সম্মাননা প্রদানসহ বিভিন্ন সামাজিক কর্মকান্ডের মাধ্যমে স্বর্ণযুগ ফিরিয়ে আনাতে চেষ্টা করে যাবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
