মহামারি করোনাভাইরাসের কারণে ১৭ মাস বন্ধ থাকার পর সৌদি আরব শুক্রবার (৩০ জুলাই) ঘোষণা দিয়েছে যে, টিকার ডোজ সম্পন্ন করেছে এমন বিদেশী পর্যটকদের জন্য তাদের সীমান্ত পুনরায় খুলে দেবে। এতে যে কেউ যে কোন সময় ওমরায় যেতে পারবেন।
‘পর্যটন মন্ত্রণালয় ঘোষণা করেছে সৌদি আরব পর্যটকদের জন্য তাদের দ্বার খুলে দেবে, এবং পর্যটক ভিসাধারীদের স্থগিত প্রবেশাধিকার ১ আগস্ট থেকে প্রত্যাহার করে নেবে।’ সৌদি প্রেস এজেন্সি এ কথা জানায়।
মন্ত্রণালয় জানায়, সৌদি সরকার অনুমোদিত ফাইজার, অ্যাস্ট্রোজেনেকা, মডার্না, জনসনের ভ্যাকসিন গ্রহণকারীরা ‘প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ছাড়াই’ সৌদিতে প্রবেশ করতে পারবে। তবে পূর্ববর্তী ৭২ ঘন্টার মধ্যে তাদের পিসিআর কোভিড-১৯ টেস্টে করোনা নেগেটিভ প্রমাণ থাকতে হবে।
রিয়াদ তার তেল নির্ভর অর্থনীতিতে বৈচিত্র্য আনার প্রচেষ্টার অংশ হিসেবে পর্যটন শিল্প গড়ে তুলতে বিলিয়ন বিলিয়ন অর্থ ব্যয় করেছে। সৌদি আরবে ৫ লাখ ২৩ হাজার লোক করোনায় আক্রান্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ২১৩ জন।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
