মুসলমানদের পবিত্র ধর্মীয় উৎসব ঈদুল আজহা উপলক্ষে নয়াদিল্লিস্থ বাংলাদেশ হাই কমিশনে ঈদ উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত বুধবার রাতে দূতাবাসের বঙ্গবন্ধু হলে এ উৎসবের আয়োজন করে হাই কমিশন।
এতে দূতাবাসের কর্মকর্তা এবং স্টাফ ও পরিবারের সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন হাই কমিশনার মোহাম্মদ ইমরান।
অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রেরিত বাণী পাঠ করে শোনানো হয়। দূতাবাসের উপ হাই কমিশনার এ কে এম রকিবুল হক রাষ্ট্রপতির বাণী ও মিনিস্টার (প্রেস) শাবান মাহমুদ প্রধানমন্ত্রীর বাণী পড়ে শোনান।
হাই কমিশনার মোহাম্মদ ইমরান বলেন, আমরা পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন বাংলাদেশ হচ্ছে আমাদের প্রাণ। আমাদের নিজ নিজ জায়গা থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন বাস্তবায়নে কাজ করতে হবে।
দূতাবাসের কর্মকর্তা ও স্টাফদের উদ্দেশে তিনি আরও বলেন, দূতাবাসের সকল জাতীয় অনুষ্ঠানে আপনাদের সন্তানরা যেন উপস্থিত থাকে। এতে তারা বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস, ঐতিহ্য সম্পর্কে জানতে পারবে। পরে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
More Stories
প্রবাসে দায়িত্বহীনতা ও ডিজিটাল অপব্যবহার: মাসুদ আহমেদ প্রসঙ্গ
বাংলাদেশ স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে, বিশেষ করে লস এঞ্জেলেসে, বাংলাদেশি অভিবাসীদের একটি সুসংগঠিত ও মর্যাদাপূর্ণ কমিউনিটি গড়ে উঠেছে।...
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
