গত ১৩ জুলাই ২০২১ লিটল বাংলাদেশ এলাকায় দশটি রেপলিকা সাইন লাগানো হয়েছে। এর মধ্য দিয়ে লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রজেক্টের আরেক ধাপ এগিয়ে গেল।
থার্ড স্ট্রীটের উপর দিয়ে দু’পাশে দৃশ্যায়িত হচ্ছে উক্ত রেপলিকা সমূহ। নিউ হ্যামশার থেকে আলেকজেন্ডিয়া পর্যন্ত দু’পাশে উক্ত রেপলিকা শোভাবর্ধন করছে। রাতের অন্ধকারে গাড়ীর হেডলাইটে জ্বলজ্বল করে ওঠে এই লিটল বাংলাদেশ রেপলিকা।
লিটল বাংলাদেশ বিউটিফিকেশন প্রজেক্ট এর আহবায়ক, সাংবাদিক, কবি ও মূকাভিনয় শিল্পী কাজী মশহুরুল হুদার পরিকল্পিত ও বাফলার সভাপতি শিপার চৌধুরীর অক্লান্ত পরিশ্রমের ফসল এই রেপলিকা।
উক্ত প্রকল্প বাস্তবায়নের জন্য সিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব কালচারাল এফিয়ার্স, বুরো অব স্ট্রীট এবং লাইটিং, উইলশ্যায়ার নেবারহুড কাউন্সিলের অনুমোদন নিতে হয়েছে। প্রকল্পের জন্য দুই মিলিয়ন ডলারের ইন্সুরেন্স রয়েছে এবং সংযোজন করেছে এএএ সাইন কোম্পানী।
লিটল বাংলাদেশ বিউটি ফিকেশনের আহ্বায়ক কাজী মশহুরুল হুদা জানান, লিটল বাংলাদেশ সাইন উত্তোলনের পর দীর্ঘ ১০/১২ বছর লিটল বাংলাদেশ এলাকায় দেশীয় সংস্কৃতি ও কৃষ্টির কোন নিদর্শন প্রতিষ্ঠিত হয়নি। আমরা তার প্রয়োজনীয়তা অনুভব করে প্রকল্প প্রণয়ন করেছি। রেপলিকা কমিউনিটির নামকরণকে দৃশ্যায়িত করে তুলতে সহায়তা করবে এবং এই প্রকল্প স্পন্সর করেছে। বাফলা।
বাফলার সভাপতি শিপার চৌধুরী কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, বাফলা সব সময় কমিউনিটির স্বার্থে কাজ করে যাচ্ছে এবং আগামীতেও কমিউনিটির পাশে থাকবে।
তিনি আরও জানান, বাফলা অচিরেই কমিউনিটির নেতৃবৃন্দদের নিয়ে এই প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করবে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
