অভিবাসন আইন, অবৈধ অভিবাসীদের বৈধতা ও অপেক্ষমাণ বিদেশি নাগরিকদের নানাবিধ সমঅধিকারের আন্দোলনের দাবি আদায়ে রাজপথে নেমেছে পর্তুগালে অভিবাসীদের সংগঠনগুলো। রোববার স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটার দিকে রাজধানী লিসবন এবং বন্দর নগরী পর্তুতে মানবাধিকার সংগঠনগুলির ডাকে সাড়া দিয়ে এ আন্দোলনে যোগ দিয়েছেন বাংলাদেশিরাও। ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন তারা।
আন্দোলনে উল্লেখ্যযোগ্য মৌলিক দাবিগুলোর মধ্যে বিদেশি ও সীমান্ত পরিষেবা (এসইএফ) কার্যক্রমের উন্নতি, চাকরি ঝুঁকিতে আছে এমন ব্যক্তিদের চাকরি নিশ্চিত করা, নতুন অভিবাসী যারা রেসিডেন্স কার্ডের জন্যে আবেদন করেছেন তাদের এসইএফ এ সাক্ষাৎকারের তারিখ ধারাবাহিকভাবে ইমেইলে সংযুক্ত করা, ইমেইল আসার সময়সীমা কমিয়ে আনা, ইমেইল পাওয়ার তারিখ থেকে ৫ বছরের মধ্যে পাসপোর্ট পাওয়ার সময় নির্ধারণ করা এবং সর্বেশেষ স্বাস্থ্যসেবা নিশ্চিতের লক্ষ্যে সকল অভিবাসীর SNS নাম্বার প্রদান করা।
আন্দোলন নিয়ে বাংলাদেশি প্রবাসি মোহাম্মদ শাহাজান বলেন, আমরা বাংলাদেশিরা বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে বিদেশি অভিবাসী এবং মানবাধিকার সংগঠনগুলির সাথে একাত্বতা পোষণ করেছি। কারণ, আমরা জানি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের অধিকার ফিরে পাবো। আশা করি এ আন্দোলন পর্তুগালের গণমাধ্যমগুলোতে জোরালোভাবে প্রকাশ পাবে। এতে করে আমরা আমাদের ন্যায্য অধিকার ফিরে পাবো।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
