স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো.তাজুল ইসলাম জানিয়েছেন, গ্রামীণ অবকাঠামো নির্মাণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সুপেয় পানি সরবরাহ ও পয়:নিষ্কাশনে দেশে দু’শত মিলিয়ন ইউরো বিনিয়োগে ইতালি আগ্রহ প্রকাশ করেছে।
তিনি আজ সচিবালয়ের নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত এনরিকো নানজায়েতার সঙ্গে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাৎ শেষে এ কথা জানান।
মো.তাজুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শহরের সকল সুযোগ-সুবিধা প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দেওয়ার লক্ষ্যে ‘আমার গ্রাম, আমার শহর’ দর্শন বাস্তবায়নে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করছে। এ কর্মসূচী বাস্তবায়নে ইতালি সহযোগিতা করতে পারে।
তিনি বলেন, বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে। অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা, বিদ্যুৎ, শিক্ষা ও স্বাস্থ্য সহ প্রতিটি ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে।
তিনি বলেন, ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত-সমৃদ্ধ দেশে রূপান্তরিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
বাংলাদেশ ও ইতালির মধ্যেকার দ্বিপাক্ষিক ও অর্থনৈতিক সম্পর্ক আরো জোরদার করার ওপর গুরুত্বারোপ করে স্থানীয় সরকার মন্ত্রী আরো বলেন, বন্ধু প্রতিম দেশ দু’টির মধ্যে ভবিষ্যতে সম্পর্ক আরো নতুন মাত্রা পাবে এবং সুদৃঢ় হবে।
এ সময় তিনি বাংলাদেশে ইতালির বিনিয়োগের আগ্রহ প্রকাশ করায় সে দেশটির সরকারকে ধন্যবাদ জানান।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে এনরিকো নানজায়েতা বলেন, তাঁর (বঙ্গবন্ধু) কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়ন অগ্রযাত্রায় অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে।
এসময় ইতালির রাষ্ট্রদূত বাংলাদেশকে ব্যাপক সম্ভাবনাময় একটি দেশ বলেও উল্লেখ করেন। সাক্ষাতকালে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ উপস্থিত ছিলেন।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
