ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহার হিসেবে ৩০০শ’ কেজি হাড়িভাঙ্গা আম পৌঁছাল ত্রিপুরায়। রোববার (৫ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশি একটি পিকআপ ভ্যানে করে উপহারের আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
এসময় দুই দেশের (আখাউড়া-আগরতলা) নোম্যান্সল্যান্ডে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহারের আম গ্রহণ করেন ত্রিপুরাস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনার জোবায়েদ হোসেন এবং আগরতলা ইন্ট্রিগ্রেটেট চেকপোস্টের ব্যবস্থাপক দেবাশীষ নন্দী।
অন্যান্যদের মধ্যে বাংলাদেশ সহকারী হাইকমিশনের প্রথম সচিব মো. রেজাউল হক চৌধুরী, আগরতলা কাস্টমস সুপারিন্টেন্ডেন্ট জয়দেব মুখার্জি, আখাউড়া স্থলবন্দরের সহকারি পরিচালক (ট্রাফিক) মোস্তাফিজুর রহমান, আখাউড়া কাষ্টমস সুপারিন্টেন্ডেন্ট মোহাম্মদ আলী, ইন্সপেক্টর ফারুক হোসেন, আখাউড়া ইমিগ্রেশন ইনচার্জ আবদুল হামিদ, স্থলবন্দরের বিজিবি কমান্ডার আব্দুর রহমানসহ দুই দেশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা উপহারের মাধ্যমে দুই দেশের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক আরো সুদৃঢ হলো। প্রধানমন্ত্রীর উপহারের আম হস্তান্তরের সময় নোম্যান্সল্যান্ডে ব্রাহ্মণবাড়িয়া জেলা কিংবা আখাউড়া উপজেলা প্রশাসনের কোন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
