জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের বলেছেন, এক বছর আগে সব জেলায় আইসিইউ বসানোর প্রধানমন্ত্রীর নির্দেশনা পালনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ কারণে করোনা যখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে তখন আইসিইউ সংকটে মানুষ মারা যাচ্ছে। দেশের ৩৫ জেলায় এখনও আইসিইউ নেই জানিয়ে তিনি বলেন, সকল জেলায় আইসিইউ স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। সোমবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জাতীয় পার্টি চেয়ারম্যান এসব কথা বলেন।
গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের আইসিইউ’র ৭৬ ভাগই ঢাকা বিভাগে উল্লেখ করে তিনি বলেন, এর মধ্যে রাজধানীতেই ৭৩ ভাগ। আইইডিসিআর’বির তথ্য মতে, গত জুন মাসে করোনা শনাক্তের ৭৮ ভাগই ভারতীয় ভেরিয়েন্ট। তাই করোনা আক্রান্ত রোগীদের জন্য আইসিইউ এর চাহিদা বেড়েছে। কিন্তু সকল জেলায় আইসিইউ না থাকায় কঠোর লকডাউনের মাঝে করোনা রোগী নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটোছুটি করছে স্বজনরা।
জিএম কাদের আরও বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলোতে আইসিইউ ফাঁকা নেই বললেই চলে। তাই দ্রুত বেসরকারি হাসপাতালের আইসিইউগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তর বলেছে, ‘রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে’। পরিস্থিতি আরও খারাপ হলে আইসিইউ’র জন্য হাহাকার উঠবে। আশঙ্কাজনক হারে বেড়ে যেতে পারে মৃত্যুর হার।
বিবৃতিতে তিনি বলেন, যত দ্রুত সম্ভব সকল জেলায় আইসিইউ স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে এখনই কার্যকর উদ্যোগ নিতে হবে।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
