ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে শুভেচ্ছা উপহার হিসেবে দুই হাজার ৬০০ কেজি দেশীয় আম পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ রোববার দুপুরে বেনাপোল বন্দর দিয়ে বাংলাদেশি ট্রাকে করে উপহারের এই আম আনুষ্ঠানিকভাবে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।
কাস্টমসের ডেপুটি কমিশনার অনুপম চাকমা জানান, কাস্টমস ও বন্দরের সকল আনুষ্ঠানিকতা শেষে ২৬০টি কার্টুনে করে এই আমের চালান পাঠানো হয়। বেনাপোল চেকপোস্টের নো-ম্যান্সল্যান্ডে আমের প্যাকেট গ্রহণ করেন কলকাতার প্রথম সচিব (রাজনৈতিক) মো. সানিউল কাদের।
এর আগে গত ২ জুলাই একটি চিঠি দিয়ে আম পাঠানোর ব্যাপারে বেনাপোল স্থলবন্দরকে অবহিত করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. জাবের হায়দার। চিঠিতে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ বিবেচনায় ওই ভিভিআইপি উপহারসামগ্রী বেনাপোল স্থলবন্দর দিয়ে নির্বিঘ্নে ও নিরাপদে গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়।
উপহার হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), মীর আলিফ রেজা, বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন, বেনাপোল কাস্টমস হাউসের উপ-কমিশনার অনুপম চাকমা, বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক আব্দুল জলিল, উপ-পরিচালক (ট্রাফিক) মামুন কবির তরফদার, নাভারণ সার্কেল এএসপি জুয়েল ইমরান, সহকারি কমিশনার কল্যাণ মিত্র, বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান ও বিজিবির সদস্যরা।
More Stories
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
বাংলাদেশিদের জন্য অভিবাসী ভিসা স্থগিতের কারণ জানালো মার্কিন দূতাবাস
যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণ সুবিধা ব্যবহারের হার বেশির কারণে বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করেছে দেশটি। সোমবার (২৩ মার্চ)...
আল-আকসায় প্রবেশে ইসরায়েলের বাধা, ফটকেই ঈদের নামাজ আদায় ফিলিস্তিনিদের
পবিত্র আল-আকসা মসজিদে ফিলিস্তিনিদের ঈদের নামাজ আদায়ে বাধা দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী। প্রধান ফটকগুলো বন্ধ করে দেওয়ায় শত শত মুসল্লি...
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুভেচ্ছা বার্তায় তিনি...
ভেদাভেদ ভুলে ঈদের আনন্দে শামিল হওয়ার আহ্বান নাহিদ ইসলামের
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ভেদাভেদ ভুলে আনন্দ উৎসবে মেতে উঠতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম। বৃহস্পতিবার (১৯ মার্চ)...
বাহরাইন থেকে চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বাহরাইন থেকে দেশে ফিরছেন ২৮২ বাংলাদেশি। শুক্রবার (২০ মার্চ) বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা দেশের উদ্দেশে...
