প্রায় একশো দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসের ভয়ঙ্কর ডেল্টা ভ্যারিয়েন্ট। একে ঘিরে এবার উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এটি অতিমারির খুব ভয়ঙ্কর পর্যায় বলে শুক্রবার মতপ্রকাশ করেছেন সংস্থাটির প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।
তিনি বলেন, ভারতে উৎপত্তি হওয়া ডেল্টা ভ্যারিয়েন্ট এখনও অভিযোজিত হচ্ছে। বহু দেশে সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলেছে এই ভাইরাস।
ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়- শুক্রবার এক সংবাদ সম্মেলনে তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, কেবল টিকাদানই এই ভয়ঙ্কর পর্যায় কাটিয়ে ওঠার একমাত্র উপায়। আগামী বছর এই সময়ের মধ্যে যাতে প্রত্যেক দেশের মোট জনসংখ্যার প্রায় ৭০ শতাংশকে টিকা দেওয়া নিশ্চিত করা হয় সেজন্য সবাইকে নির্দেশ দেওয়া হয়েছে। সকল দেশে টিকা প্রেরণ সুনিশ্চিত করতে হবে। বিশ্বের কয়েকটি দেশের মিলিত প্রচেষ্টাতেই তা সম্ভব। ইতিমধ্যেই বিশ্বজুড়ে ৩০০ কোটি ডোজ ভ্যাকসিন বিতরণ সম্ভব হয়েছে।
যদিও বিশ্বের বহু গরীব দেশ এখনও পর্যন্ত ভ্যাকসিন পায়নি বলে উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এক্ষেত্রে প্রথম সারির দেশগুলোকে এই ব্যবধান মেটানোর জন্য আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিশ্বজুড়ে সর্বত্র এই অতিমারির অবসান না ঘটা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শও দেওয়া হয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফে।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
