কাতারে সড়ক দুর্ঘটনায় সরোয়ার হোসেন শিহাব (২১) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। রবিবার ভোরে দেশটির দুহাইল এলাকায় দুর্ঘটনার শিকার হয়ে মারা যান তিনি।
কাতারে অবস্থানরত শিহাবের ভাই শাওন জানান, শিহাব দুই বছর পূর্বে কাতার যায়। সেখানে সে একটি কোম্পানির হয়ে তালাবাতে রাইডার হিসেবে চাকরি করতো।
শিহাবের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানায়। তার মরদেহ বর্তমানে হামাদ হাসপাতালের মর্গে রয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততম সময়ে মরদেহ দেশে প্রেরণ করতে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতা চেয়েছেন নিহতের ভাই শাওন।
শিহাবের ফেসবুক প্রোফাইলে দেখা যায়, সর্বশেষ পাবলিক পোস্ট হিসেবে ৫ মে প্রোফাইল ছবি আপডেট করেছিলেন তিনি। এর আগের দিন ৪ মে নিজের ছবি পোস্ট করে লিখেছিলেন, কাউকে দূর থেকে ভালোবাসাই সব থেকে পবিত্র ভালোবাসা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
