ভ্রমণ নিষেধাজ্ঞার প্রায় দুই মাস পর বেনাপোল স্থলবন্দর দিয়ে শর্তসাপেক্ষে চিকিৎসাসেবায় ভারত ভ্রমণের সুযোগ পাচ্ছেন বাংলাদেশিরা। এর আগে নিষেধাজ্ঞার মধ্যে কেবল রাষ্ট্রীয় কাজে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যাতায়াতের সুযোগ ছিল।
সোমবার (২১ জুন) বেনাপোল বন্দর দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের বহিরাগমন-২ শাখার ছাড়পত্র নিয়ে মেডিকেল ভিসায় ভারতে গেছেন ২৯ জন বাংলাদেশি। আরও প্রায় দুই হাজার মানুষ ভারত যাওয়ার আবেদন করেছেন বলে জানা গেছে।
ইমিগ্রেশন সূত্রে জানা যায়, প্রতিবেশী দেশ ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় গত ২৬ এপ্রিল থেকে ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে বাংলাদেশ সরকার। এতে বাংলাদেশিদের ভারত ভ্রমণ বন্ধ হয়ে যায়। এতে জটিল রোগে আক্রান্তরা বেশি বিপাকে পড়েন। চিকিৎসা শেষ করাতে না পেরে অনেকের জীবন ঝুঁকির মধ্যে পড়েছে। ফলে মানবিক দিক বিবেচনা করে বাংলাদেশ সরকার চিকিৎসাসেবা গ্রহণে শর্ত সাপেক্ষে ভারত ভ্রমণের সুযোগ দেয়। ভারত সরকারও ইতিবাচক সাড়া দিয়ে ভিসা দিচ্ছে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, বর্তমানে জটিল রোগে আক্রান্তরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র নিয়ে ভারতে যাওয়ার সুযোগ পাচ্ছেন। সোমবার ভারতে গেছেন ২৯ বাংলাদেশি। ভারত থেকে ফিরেছেন ৩৮ বাংলাদেশি। এছাড়াও বাংলাদেশ থেকে ২৫ জন ভারতীয় নাগরিক ফিরেছেন ভারতে। যেসব বাংলাদেশি ভারত থেকে ফিরছেন তারা ভারতে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের বিশেষ ছাড়পত্র নিয়ে ফিরছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি থাকলে যে কেউ যেতে পারবেন বলেও জানান তিনি।
এদিকে যেসব বাংলাদেশি ভারত থেকে ফিরছেন তাদের বেনাপোলে ১৪ দিনের বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হলেও এক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে ভারত গমনকারী চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশিদের। যারা ভারতে যাচ্ছেন তাদের সেখানে কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে না। সরাসরি গন্তব্যে যেতে পারছেন।
ভারতে করোনা সংক্রমণ বৃদ্ধি পেলে গত বছরের ১৩ মার্চ ভারত সরকার বাংলাদেশিদের ভারত ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করে। পরে করোনা পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলে প্রায় ৮ মাস পর তিনটি শর্ত দিয়ে ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখে বাংলাদেশি যাত্রীদের চিকিৎসা, ব্যবসা আর শিক্ষা গ্রহণে ভারত ভ্রমণের সুযোগ দেয়। চলতি বছর করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সংক্রমণ রোধে বাংলাদেশ সরকার গত ২৩ এপ্রিল থেকে স্থলপথে ভারত-বাংলাদেশের মধ্যে ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করে। এখন পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি রয়েছে। তবে ছাড়পত্র থাকলেই যাতায়াতের সুযোগ মিলছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
