যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড স্টেটের বাল্টিমোর সিটির ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে একটি সড়কের নামকরণ করেছে। সড়কটি নামকরণ করা হয়েছে জিয়াউর রহমান ওয়ে। বাংলাদেশি-আমেরিকান কমিউনিটি মেরিল্যান্ড আয়োজিত একটি বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র সময় রোববার সড়কটির ফলক উন্মোচন করেন মেরিল্যান্ড স্টেট ডেলিগেট রবিন টি লুইস।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিএনপির দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানান। তিনি জানান, অনুষ্ঠানে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন জিয়াউর রহমানের বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মেরিল্যান্ড হাউস মেম্বার ডেলিগেট রবিন টি লুইস, ডেলিগেট হ্যারি ভেন্ডারি, গভর্নর অফিসের কমিশনার ড. স্যাম কারকি, মেয়র অফিসের প্রতিনিধি রবার্ট জ্যাকসন, স্থানীয় মূলধারার রাজনীতিক গভর্নর অফিসের সাবেক কমিশনার আনিস আহমেদ, ওয়াশিংটনভিত্তিক অধিকার সংস্থা রাইট টু ফ্রিডমের নির্বাহী পরিচালক ও জাতিসংঘ সংবাদদাতা মুশফিকুল ফজল আনসারি প্রমুখ।
রবিন টি লুইস বলেন, জিয়াউর রহমানকে সম্মান জানাতে পেরে বাল্টিমোরবাসী অত্যন্ত আনন্দিত। তাকে সম্মান জানানোর অর্থ হচ্ছে-গণতন্ত্রের প্রতি, মানুষের অধিকারের প্রতি সম্মান জানানো। প্রেসিডেন্ট জিয়া যেমন দেশ গড়েছেন, তেমনি মানুষের অধিকারকেও সমুন্নত রেখেছেন। আজকের এই আনন্দ কেবল বাংলাদেশি কমিউনিটির নয়, সমগ্র এশিয়ান কমিউনিটির। এই শহরে প্রেসিডেন্ট জিয়ার নামে যে সড়কের ফলক উন্মোচিত হলো তা চির অম্লান থাকবে। তিনি মূলধারার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির আরও ব্যাপক অংশগ্রহণ কামনা করেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে এমরান সালেহ প্রিন্স জানান, অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা জিল্লুর রহমান জিলু, মিজানুর রহমান ভুইয়া মিল্টন, গিয়াস আহমেদ, শরাফত হোসেন বাবু, মোস্তফা কামাল পাশা, জসিম উদ্দিন ভুইয়া, আব্দুস সবুর প্রমুখ।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
