কুয়েত সরকার অনুমোদিত ফাইজার, অক্সফোর্ড, জনসন ও মর্ডার্নার দুই ডোজ টিকা নেওয়া বৈধ আকামাধারী প্রবাসীদের আগামী ১ আগস্ট থেকে দেশটিতে প্রবেশাধিকার দেওয়া হবে। গতকাল বৃহস্পতিবার দেশটির মন্ত্রী পরিষদের জরুরি এক বৈঠকে এই প্রস্তাব করা হয়।
মন্ত্রী পরিষদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যমগুলো উল্লেখ করে, আগত প্রবাসীদের প্রবেশের ৭২ ঘণ্টার মধ্যে পিসিআর সনদ নিয়ে আসতে হবে। সাতদিন নিজ বাসায় কোয়ারেন্টিনে থাকতে হবে যে পর্যন্ত করোনা নেগেটিভ রিপোর্ট না আসে। যে সকল প্রবসীরা টিকা নেস তারা স্বাস্থ্যবিধি মেনে ভ্রমণ করতে পারবে।
টিকা না নেওয়া ব্যক্তিদের রেষ্টুরেন্ট, জিম সেন্টার, সেলুন ও শপিং মহলসহ গুরুত্বপূর্ণ মহলগুলোতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। টিকা নেওয়া পর আসা প্রবাসীদের কুয়েত সরকার হোম কোয়ারেন্টিনের নির্দেশনা রয়েছে। ছুটিতে গেলে পিসিআর সনদ ও টিকা নেওয়া প্রবাসীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বাতিলে করে হোম কোয়ারেন্টিনের দাবী জানান কুয়েত প্রবাসীরা। এ ছাড়া টিকা নেওয়া ছাড়া যে সকল প্রবাসী দেশে যাচ্ছে তাদের কোয়ারেন্টিন খরচ সরকারকে বহনের দাবী করেন।
কুয়েতে স্বাভাবিক জীবনে ফিরতে স্থানীয় এবং প্রবাসীদের টিকার প্রথম ডোজের পাশাপাশি দ্বিতীয় প্রদান কার্যক্রম চলেছে জোর গতিতে। স্থানীয় ও প্রবাসী মিলে এখন পর্যন্ত প্রায় ৩ মিলিয়ন মানুষকে টিকা প্রদান সম্পন্ন হয়েছে। দেশে ছুটিতে গিয়ে আটকে পড়া স্বজনদের কুয়েত সরকার অনুমোদিত টিকা প্রদান করে দ্রুত কর্মস্থলে ফেরা সুযোগ করে দিতে বাংলাদেশ সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন কুয়েত প্রবাসীরা।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
