মূল পদ্মা সেতুর রেলপথের ৬ দশমিক ১৫ কিলোমিটার অংশের সমপূর্ণ স্ল্যাব বসানোর কাজ শেষ হয়েছে। রবিবার সেতুর রেল অংশ ২ হাজার ৯৫৯টি কংক্রিট স্ল্যাবের মাধ্যমে জোড়া দেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যেই মূল সেতুতে রেল লাইন বসানোর কাজ শুরু হবে। গত ৩ মে পদ্মা মূল সেতুর সঙ্গে যুক্ত হয়েছে রেলের ২১ কিলোমিটারের এলিভেটেড অংশ। এপ্রিল পর্যন্ত পদ্মা সেতুর রেল সংযোগ প্রকল্পের অগ্রগতি হয়েছে ৪১ দশমিক ৫০ শতাংশ আর আর্থিক অগ্রগতি ৪২ দশমিক ৯০ শতাংশ।
পদ্মা সেতু বহুমুখী প্রকল্পের নির্বাহী প্রকৌশলী দেওয়ান মো. আবদুল কাদের বলেন, ‘রবিবার পদ্মা মূল সেতুতে স্ল্যাব বসানর কাজ পুরপুরি শেষ হলো। আর কিছুটা কাজ আগানোর পর সেতুর এই অংশটি রেলের কাছে হস্তান্তর করা হবে।’
পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী বলেন, ‘আমরা এখনও মূল সেতু থেকে রেলপথের অংশ বুঝে পাইনি। তাদের কাজ প্রায় শেষের পথে। মাওয়া প্রান্ত থেকে এরই মধ্যে রেলের লাইন বসানোর কাজ শুরু হয়েছে। আশা করছি দ্রুতই আমরা মূল সেতুর রেল অংশ বুঝে পাবো। ডিসেম্বরের দিকে মূল সেতুর রেলপথে র্ট্যাক বসানোর কাজ শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
