বিশ্বের শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ কে বাংলাদেশের করোনা টিকা উৎপাদনের সক্ষমতার বিষয়ে জানিয়েছেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।
শুক্রবার (১৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনের সঙ্গে নিউ ইয়র্কে এক বৈঠকে গুতেরেস জানান, সম্প্রতি অনুষ্ঠিত জি-৭ এর শীর্ষ সম্মেলনে তার (আব্দুল মোমেন) টিকা উদ্যোগের বিষয়ে অবহিত করতে গিয়ে টিকা উৎপাদনে বাংলাদেশের সক্ষমতার বিষয়টি বিশেষভাবে উল্লেখ করেছেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, করোনার টিকাকে ‘জনগণের পণ্য’ হিসেবে ঘোষণা দেওয়ায় জাতিসংঘ মহাসচিবকে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী। সব দেশ যেন টিকা পায় সে ব্যবস্থা করার জন্য মহাসচিবকে অনুরোধ করেন পররাষ্ট্রমন্ত্রী।
সংস্থার বিভিন্ন উদ্যোগে বাংলাদেশের দৃঢ় নেতৃত্বের জন্য প্রশংসা করে মহাসচিব বলেন, ‘বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের বিশেষ সম্পর্ক রয়েছে।’
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
