মালয়েশিয়ার সুংগাই বুলু হাসপাতালে দীর্ঘ এক মাস করোনার সাথে যুদ্ধ করে মোহাম্মদ হাসান নামে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে।
আজ সকাল ৯ টায় তার মৃত্যু হয়। পাসপোর্টের তথ্য অনুযায়ী তার নাম মোহাম্মদ হাসান এবং সে নারায়ণগঞ্জের বাসিন্দা।
জানা যায়, মোহাম্মদ হাসান গত ১৫ মে থেকে শারীরিক অসুস্থতা বোধ করে। পরে শারীরিক অবস্থা বেশি খারাপ হলে অসুস্থতার বিষয়টি কোম্পানিকে অবগত করা হলে ২৫ মে সকালে কোভিড-১৯ পজিটিভ আসে এবং হাসানকে সাথে সাথে আলাদা কোয়ারেন্টাইনে রাখা হয়। ৪/৫ দিন পর শ্বাসকষ্ট সমস্যা দেখা দিলে সেলঙ্গর প্রদেশের সুংগাই বুলু হাসপাতালে কোভিড-১৯ ওয়ার্ডে ভর্তি করা হয়।
হাসানের পরিবার থেকে মালিকের কাছে তার লাশ দেশে পাঠানোর আবেদন জানালেও বর্তমান পরিস্থিতিতে হাসপাতাল কর্তৃপক্ষ করোনা আক্রান্ত লাশ দিতে অপারগতা প্রকাশ করে। তাই হাসানের লাশ মালয়েশিয়ায় দাফন করা হবে।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
