বৈশ্বিক শান্তি সূচকে (জিপিআই) বাংলাদেশের সাত ধাপ এগিয়েছে। বিশ্বের ১৬৩টি দেশের মধ্যে বাংলাদেশ ২ দশমিক ০৬৮ স্কোর নিয়ে ৯১তম স্থানে উঠে এসেছে। গত বছর ৯৭তম অবস্থানে ছিল বাংলাদেশ। দক্ষিণ এশিয়ায় শান্তিতে বাংলাদেশের অবস্থান তৃতীয়।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার সিডনিভিত্তিক আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট অব ইকোনমিকস অ্যান্ড পিস বৈশ্বিক শান্তি সূচক-২০২১ প্রকাশ করেছে। সুরক্ষা ও নিরাপত্তা, চলমান সংঘাত এবং সামরিকায়নের মতো বিষয়গুলো বিবেচনায় নিয়ে এই সূচক তৈরি করা হয়।
দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে বরাবরের মতোই সবার ওপরে রয়েছে ভুটান। এ বছর ১ দশমিক ৫১ পয়েন্ট স্কোর নিয়ে ২২তম অবস্থানে আছে বজ্রপাতের দেশটি।
দক্ষিণ এশিয়ায় শান্তি সূচকে দ্বিতীয় অবস্থানে আছে নেপাল। ২ দশমিক ০৩৩ স্কোর নিয়ে ৮৫তম অবস্থানে আছে দেশটি।
বাংলাদেশ তৃতীয় অবস্থানে উঠে আসায় শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে। বিশ্বে শ্রীলঙ্কার অবস্থান এখন ৯৫তম, দক্ষিণ এশিয়ায় চতুর্থ।
শান্তি সূচকে ২ দশমিক ৫৫৩ স্কোর নিয়ে ১৩৫তম অবস্থানে আছে ভারত। তালিকায় ১৫০তম অবস্থানে রয়েছে পাকিস্তান। দুই ধাপ অবনতি হওয়ার পরে তারা পেয়েছে ২ দশমিক ৮৬৮ পয়েন্ট।
বিশ্ব শান্তি সূচকে সিঙ্গাপুরকে এশিয়ার সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে চিহ্নিত করা হয়েছে, বিশ্বের তাদের অবস্থান একাদশতম।
অন্যদিকে, বিশ্বে সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে আইসল্যান্ড। ১ দশমিক ১ স্কোর নিয়ে এবারও তালিকার শীর্ষে আছে দেশটি। এরপর শীর্ষ দশে থাকা বাকি দেশগুলো হচ্ছে যথাক্রমে নিউজিল্যান্ড, ডেনমার্ক, পর্তুগাল, স্লোভেনিয়া, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড, আয়ারল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও কানাডা।
গতবারের মতো এবারও তালিকার একেবারে তলানিতে ঠাঁই পেয়েছে আফগানিস্তান। তাদের পয়েন্ট ৩ দশমিক ৬৩১।
এ বছর শান্তি সূচকে ছয় ধাপ এগিয়ে যুক্তরাজ্য বিশ্বে ৩৩তম এবং দুই ধাপ নেমে যুক্তরাষ্ট্র ১২২তম স্থানে রয়েছে।
রিপোর্ট অনুযায়ী, এশিয়ার দেশগুলোর মধ্যে নেপাল, ভুটান, বাংলাদেশ ও ইন্দোনেশিয়ায় আগামী দশকে সহিংসতা বৃদ্ধি পাওয়ার আশঙ্কার কথা জানানো হয়েছে।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
