স্পেনের জাতীয় জাদুঘর ‘রেইনা সুফিয়া’ পরিচলানা কমিটির আমন্ত্রণে ‘প্রবাসে আনন্দের একদিন’ শিরোনামে এক উৎসবে অংশ নিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। শনিবার দেশটির রাজধানী মাদ্রিদে অবস্থিত জাদুঘরটির পার্কে বাংলাদেশি মানবাধিকার সংগঠন ‘ভালিয়েন্তে বাংলা’সহ অন্যান্য দেশের ৩৫টি সামাজিক ও মানবাধিকার সংগঠন অংশ নেয়।
উৎসবে ছিল নারীদের পিঠা প্রতিযোগিতা, সঙ্গীত ও নাচ, সেনেগালের পারসিউশনিস্টলা রুয়েদা, কলম্বিয়া সঙ্গীতডেসি মেসিয়াস গার্সিয়া, কলম্বিয়ান নাচ ‘কবিতা ভুলে যাওয়া’, প্রবাসী শিল্পীদের সঙ্গীত পরিবেশন ও নাচ ইত্যাদি। এতে যোগ দেন বাংলাদেশ, আফ্রিকা, আলজেরিয়া, মরক্কো ও কলম্বিয়াসহ ১৫টি দেশের প্রবাসীরা। প্রবাসীদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য দেন মিউজিয়ামের প্রধান পরিচালক ম্যানুয়েল বোরজ-ভিল্লে, পরিচালক আনা লঙ্গোনি, রাফায়েল পিমেন্টেল, ভালিয়েন্তে বাংলার সভাপতি মোহাম্মদ ফজলে এলাহী, রেড ইন্টার লাভাপিসের পেঁপা তররেস, রেড সলিদাদের নিনেস, সেন্ট্রো দে ডোমেস্টিকর রাফায়েল, মাইতে ও মারিয়া দে সোনিয়া।
অনুষ্ঠানে জাদুঘর পরিচালক আনা লঙ্গোনির বিদায় উপলক্ষে সংবর্ধনা দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন ‘ভালিয়েন্তে বাংলার’ সাধারণ সম্পাদক রমিজ উদ্দিন সরকার, নারীনেত্রী আফরোজা রহমান, সাংবাদিক কবির আল মাহমুদ, তানিয়া সুলতানা ঝরনা এরিক, শাওন আহমদ, জাবেল, তেরেসা, দেলোয়ার হোসেন, আল আমিন পালোয়ান, জুলহাস উদ্দিন, মাহমুদা আক্তার, মামুন, গিয়াস উদ্দিন, ইসলাম উদ্দিন, মেরেছে ও ঈসা।
মাদ্রিদে বসবাসরত অভিবাসীদের নিয়ে ২০১৮ সাল থেকে প্রতি বছর এ আনন্দ উৎসবের আয়োজন করে আসছে রেইনা সুফিয়া জাদুঘর পরিচলানা কমিটি। গত বছর করোনাভাইরাসের জন্য এ অনুষ্ঠান করা সম্ভব হয়নি। রেইনা সুফিয়া জাদুঘর কেন্দ্রিক ৩৫টি মানবাধিকার সংগঠন একত্রিত হয়ে অভিবাসীদের দাবি দাওয়া নিয়ে কাজ করে যাচ্ছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
