এই সরকারের আমলে বিরোধী মত প্রকাশ করায় শত শত মানুষকে গুমের শিকার হতে হয়েছে মন্তব্য করে নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেছেন, এই সরকারকে বিতাড়িত করতে সবাইকে একযোগে আন্দোলন করতে হবে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন। বাংলাদেশ লেবার পার্টি এ মানববন্ধনের আয়োজন করে।
মান্না বলেন, এই সরকার মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। এই সরকারের আমলে বিরোধী মত প্রকাশ করায় শত শত মানুষকে গুমের শিকার হতে হয়েছে। লাখ লাখ মানুষকে অন্যায়ভাবে কারাবরণ করতে হয়েছে। তাই এই সরকারের হাত থেকে জনগণকে রক্ষা করতে হবে।
তিনি বলেন, আন্দোলনের জন্য তৈরি হন। এই সরকারকে বিতাড়িত করতে হবে। আমাদের একযোগে লড়াই করতে হবে। বড় বড় দলগুলোকে বলি, আপনারা যদি ভেবে থাকেন আগামী নির্বাচনটা দেখি, তাহলে ভুল হবে। কারণ তারা ৭-এর জায়গায় ৭০টা সিট দিবে, কিন্তু ক্ষমতা দিবে না। সুতরাং তাদের ক্ষমতা থেকে না নামিয়ে নির্বাচনে যাওয়া যাবে না।
জাতীয় পার্টির (কাজী জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের বিরুদ্ধে সারাদেশকে রুখে দাঁড়াতে হবে। কারণ একমাত্র জনগণই পারে এমন শাসকদলকে হটিয়ে দিতে। আগামীতে আমাদের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে।
সভাপতির বক্তব্যে লেবার পার্টির সভাপতি ডা: মোস্তাফিজুর রহমান ইরান বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনকে বাকস্বাধীনতা হরণের হাতিয়ার আর ১৬ জুন ১৯৭৫ সংবাদপত্রে ইতিহাসে একটি কলো অধ্যায়। সরকার বিরোধী মতকে দমন করতেই ডিজিটাল নিরাপত্তা আইন তৈরী করছে। বিগত বছরগুলোতে এই আইনে নাগরিকরা সরকারের নির্যাতন, নিপীড়ন, গ্রেফতার ও হয়রানির শিকার হয়েছেন। গণমাধ্যমকর্মীরা ভয়ে সত্য প্রকাশ করতে পারছে না। তাই নিবর্তনমূলক ডিজিটাল বাকস্বাধীনতা হরণকারী আইনটি অবিলম্বে বাতিল করতে হবে।
নাগরিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন, গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, বিএনপির ভাইস চেয়ারম্যান তৈমূর আলম খন্দকার, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর, বিকল্পধারার চেয়ারম্যান ড. নুরুল আমিন বেপারী, লেবার পার্টির সাংগঠনিক সম্পাদক হুমাউন কবির প্রমুখ।
More Stories
জুলাই আন্দোলনে আহত-শহিদ পরিবারের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যন্ত বিনা বেতনে শিক্ষার সুযোগ দেবে সরকার
জুলাই আন্দোলনে আহত, পঙ্গুত্ববরণকারী শিক্ষার্থী এবং শহিদদের সন্তানদের বিশ্ববিদ্যালয় পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক...
১৭ বছর লড়াইয়ের পরও বহিষ্কার, মুখ খুললেন রুমিন ফারহানা
ব্রাহ্মণবাড়িয়া-২ আসন (সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার রুমিন ফারহানা। দেশনেত্রী বেগম খালেদা জিয়া...
ঈদের পরে প্রথম কার্যদিবসে টানা ১১ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতরের ছুটির আমেজ পুরোপুরি কাটেনি। এখনও অনেকে পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন করছে। তাই, কর্মস্থলে ফেরেনি বহু মানুষ। কিন্তু...
জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণা দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে: রাষ্ট্রপতি
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা-বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত পুরো জাতিকে ঐক্যবদ্ধ করে, অসম সাহসী করে তোলে, সশস্ত্র যুদ্ধে...
স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
একটি ন্যায়ভিত্তিক, উন্নত-সমৃদ্ধ, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামীকাল ‘গণহত্যা দিবস’...
দেড়যুগ পর স্বাধীনতা দিবসে ফিরছে কুচকাওয়াজ, থাকবে সশস্ত্র বাহিনীর প্রতিরক্ষা প্রদর্শনী
দীর্ঘ দেড়যুগ পর আবারও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে ফিরছে ঐতিহ্যবাহী কুচকাওয়াজ। জাতীয় প্যারেড গ্রাউন্ডে সেনা, নৌ ও বিমান বাহিনীর...
