ইসলামী বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানের নিখোঁজের ব্যাপারে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেন, ইসরাইলের বিরুদ্ধে কথা বলায় তরুণ ইসলামিক বক্তা নিখোঁজ হয়েছেন। তার পরিবার জিডি (সাধারণ ডায়েরি) করার জন্য বিভিন্ন থানায় গেছে। কিন্তু থানায় জিডি নেয়নি। যখন বিভিন্ন গণমাধ্যমে নিউজ হয়েছে তখন লোক দেখানোর জন্য জিডি নিয়েছে। পরিবারের ভাষ্যমতে তিনি নিখোঁজ হয়েছেন গাবতলী থেকে। কিন্তু নিখোঁজের জিডি ঢাকায় নেয়া হয়নি, রংপুরে নিয়েছে।
বুধবার সকালে জাতীয় প্রেসক্লাবে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ লেবার পার্টি ওই মানববন্ধনের আয়োজন করে।
মানববন্ধনে নুর বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, প্রত্যেকটি গুমুর সাথে এই সরকার জড়িত। ভিন্নমতের মানুষদের দমন-পীড়নের জন্য এই পথ বেছে নিয়েছে। গত ১২ বছরে ৬০১ একজনকে গুম করা হয়েছে। আমরা বলে দিতে চাই, সমস্ত গুমের সাথে জড়িতদের এক দিন না এক দিন জনগণের সামনে দাঁড় করানো হবে।’
এ সময় উপস্থিত ছিলেন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা: জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান প্রমুখ।
More Stories
তাসনিম জারার ইশতেহার: ‘সেবা নেই, বিল নেই’ থেকে মেধাভিত্তিক শিক্ষা
গ্যাস–সংকট নিরসনে ‘সেবা নেই, বিল নেই’ নীতি বাস্তবায়ন, মাদক ও সন্ত্রাসমুক্ত এলাকা গড়ে তোলা এবং শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তিতে এমপির সুপারিশ ও...
১৪ হাজার সাংবাদিকের ‘তথ্য ফাঁস’, যা বললো ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটটি কিছু সময়ের জন্য আবেদনকারীদের তথ্য উন্মুক্ত ছিল। তবে এতে ডাউনলোডের অপশন...
পালাই না- বড়াই করেও সবার আগে পালিয়েছেন হাসিনা : মির্জা ফখরুল
এনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ থেকে পালাই না- এমন বক্তব্য দিয়ে দীর্ঘদিন বড়াই করলেও বাস্তবে সবার আগে...
কেউ ভোট বানচালের চেষ্টা করলে কঠোরভাবে প্রতিহত করা হবে: জামায়াত আমির
নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যদি কেউ ভোট বানচালের...
তারেক রহমান বিএনপি ছাড়া দেশকে সঠিকভাবে পরিচালনা করার অভিজ্ঞতা কোনো দলের নেই
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মানুষ এখন জানতে চায়, বাংলাদেশের মানুষ এখন দেখতে চায় যে কোন রাজনৈতিক দল এখন কোন...
পাকিস্তানে ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান, ওয়াটার স্যালুটে অভ্যর্থনা
পাকিস্তানের মাটিতে দীর্ঘ ১৪ বছর পর নামল বাংলাদেশের বিমান। পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডনের খবর অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার রাতে বাংলাদেশ...
