‘কমিউনিটি আমাদের সবার- আমরা রাখবো পরিষ্কার’- এই মন্ত্রে উজ্জীবিত হয়ে নিউইয়র্ক সিটির রাস্তা পরিস্কার করার অভিযানে নেমেছে অনলাইনভিত্তিক সংগঠন ‘আমেরিকান বাংলাদেশি কমিউনিটি হেল্প’ ( এবিসিএইচ) গ্রুপ। গত ১২ জুন সকালে কুইন্সের জ্যাকসন হাইটসে এই কর্সসূচির উদ্বোধন করা হয়। জ্যাকসন হাইটস এবং তার আশপাশে রাস্তার দু’পাশের আবর্জনা, টুকরো কাগজ, প্লাস্টিক, ক্যান ইত্যাদি পরিস্কার করার কাজে অংশ নেয় সংগঠনের সদস্যরা। তা দেখে এলাকাবাসী, কমিউনিটি নেতা, ব্যবসায়ীসহ সর্বস্তরের মানুষ তাদের সাথে যোগ দেন।
জনসচেতনতা তৈরি ও সামাজিক কাজে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে সংগঠনটি এই উদ্যোগ নিয়েছে।
গ্রুপের এ্যাডমিন তরিকুল ইসলাম মিঠু, জাহিদ করিম ও হাসান ভূঁইয়া জানান, শহরের রাস্তাঘাটে যত্রতত্র ময়লা আবর্জনা ফেলা সাধারণ ঘটনা হয়ে গেছে। মানুষের মাঝে নিজ নিজ কমিউনিটির প্রতি দায়িত্ববোধ কমে গেছে। এই কারণে তারা এমন উদ্যোগ গ্রহণ করেছেন। শুধু নিউইয়র্ক সিটির পরিচ্ছন্ন কর্মীদের উপর ভরসা করে বসে না থেকে তারা নিজেদের কাজ নিজেরাই করার জন্য মানুষকে উৎসাহিত করার চেষ্টা করছেন।
তারা আরও জানান, এবিসিএইচ গ্রুপের উদ্যোগে নিউইয়র্ক সিটির সকল বরোতে পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নকরণ অভিযান চালানো হবে।
উল্লেখ্য, ফেসবুক ভিত্তিক গ্রুপ হিসেবে গড়ে ওঠা এবিসিএইচ সংগঠনটি নানাবিধ ব্যতিক্রমধর্মী কাজ করে ইতিমধ্যেই সারা আমেরিকার বাংলাদেশি কমিউনিটির মধ্যে ব্যাপক সাড়া জাগিয়েছে। আমেরিকার বিভিন্ন প্রান্তে বসবাসকারী প্রায় ২০ হাজার বাংলাদেশি এই গ্রুপের সদস্য। প্রতিদিন শতশত মানুষ যুক্ত হচ্ছেন এই সংগঠনে। হাজার হাজার মানুষ এই গ্রুপের মাধ্যমে বিভিন্ন তথ্য ও সহযোগিতা পাচ্ছেন।
কর্মসূচিতে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন তরিকুল ইসলাম মিঠু , নিয়াজ মোহাম্মদ ভিকু, শাহনেওয়াজ কোরেশি, সোনিয়া আখতার, ফয়সল ভূইয়া, খন্দকার রবি, জাকির হোসেন জুয়েল, মোহাম্মদ শহীদুল ইসলাম, সাইফুল ইসলাম রাকিব, ইকবাল হোসেন, আবুল কাশেম, নুরুজ্জামান বাবু, প্রমুখ।
More Stories
ইরান থেকে ১৮৬ বাংলাদেশিকে আজারবাইজানে নেওয়া হয়েছে
ইরান থেকে ১৮৬ জন বাংলাদেশি নাগরিককে আজারবাইজানে নেওয়া হয়েছে। দেশে প্রত্যাবাসনের লক্ষ্যে ইরান সীমান্ত দিয়ে তাদের আজারবাইজান নেওয়া হয়। পররাষ্ট্র...
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলামকে প্রত্যাহার
যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার আবিদা ইসলামকে তার পদ থেকে প্রত্যাহার করা হয়েছে। কমনওয়েলথের বৈঠকে অংশ নিতে শনিবার (৭ মার্চ) লন্ডনে...
ফ্লাইট স্থগিতে দিশাহারা প্রবাসীরা, দেশে ফেরার অনিশ্চয়তায় ওমরা যাত্রীরা
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির নেতিবাচক প্রভাব পড়েছে বাংলাদেশে। ওই অঞ্চলের আকাশসীমা বন্ধ থাকায় বুধবার যুদ্ধের পঞ্চম দিন পর্যন্ত ১৭৩টি ফ্লাইট বাতিল...
কুয়েতে ড্রোন হামলা : ব্রাহ্মণবাড়িয়ার আমিনুলসহ ৪ বাংলাদেশি আহত
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলায় চার বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বাসিন্দা। রোববার (০১ মার্চ)...
আমিরাতে ড্রোন হামলায় বাংলাদেশি নাগরিকের মৃত্যু
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। নিহত বাংলাদেশি নাগরিকের নাম সালেহ...
কলকাতায় মারা গেলেন টাঙ্গাইল-৮ আসনের সাবেক এমপি
ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক সংসদ সদস্য ও টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের...
