প্যাসিফিক জনগণের ওপর বর্ণবাদী অভিযানের জন্য আনুষ্ঠানিকভাবে ক্ষমা চাইবে নিউজিল্যান্ড। সোমবার নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন এ বিষয়ে তার সরকারের সিদ্ধান্তের কথা জানান। ১৯৭০ সালে ওই দ্বীপের অধিবাসীদের ওপর নিউজিল্যান্ডের তৎকালীন সরকার বর্ণবাদী অভিযান চালিয়েছিল। খবর এপির।
সোমবার প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বলেন, ‘প্যাসিফিকের জনগণের কাছে ক্ষমা চাওয়ার সময় এসেছে। ‘ডন রেইডস’ নামের ওই অভিযানের মাধ্যমে আমরা যে ভুল করেছিলাম, সেটা ঠিক ছিল না।’
তিনি বলেন, ‘নিউজিল্যান্ডের ইতিহাসে ওই অভিযানগুলো কলঙ্কজনক ঘটনা। প্যাসিফিক জনগণের মনে সেগুলো এখনো বেদনাবিধুর ক্ষত হয়ে আছে। আমরা এখন ক্ষমা চাইতে পারি, যদিও ক্ষমা চাইলেই সেগুলো তাদের মন থেকে মুছে যাবে না। তবু ক্ষমা চাওয়াটা তাদের কিছুটা হলেও সান্ত্বনা দিতে পারে।’
নিউজিল্যান্ডের সরকার অনুমোদিত জাতিসত্তা সংস্থা ‘প্যাসিফিকা ডন রেইড পলিসি’ সরকারকে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছিল।
প্যাসিফিকে এই অভিযানগুলো নিউজিল্যান্ডের দুটি প্রধান রাজনৈতিক দলের শাসনের সময়েই ঘটেছিল। শুরু হয়েছিল লেবার দলের প্রধানমন্ত্রী নরম্যান কার্কের সময়ে। পরবর্তী প্রধানমন্ত্রী রবার্ট মুলদুনের সময়েও তা অব্যাহত ছিল।
জেসিন্ডা বলেন, ২৬ জুন অকল্যান্ডের টাউন হলে তার সরকার আনুষ্ঠানিকভাবে এই ক্ষমা চাইবে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
