বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদ ১৩ জুন অনুষ্ঠিত সিটি কাউন্সিল নির্বাচনে ফিনল্যান্ডের এস্পো থেকে ডেপুটি কাউন্সিলর পদে নির্বাচিত হয়েছেন। ২ লাখ ৯২ হাজার ৭৯৬ জনসংখ্যা অধ্যুষিত এই নির্বাচনী এলাকার আয়তন ৫২৮ বর্গ কিলোমিটার। এর আগে এই আসনে কখনো বাংলাদেশি বংশোদ্ভূত ন্যাশনাল কোয়ালিশন পার্টির কোনো প্রার্থী জয়ী হয়নি।
ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক কর্মকাণ্ডে মবিন মোহাম্মদ একটি উজ্জ্বল নাম। কুমিল্লায় জন্মগ্রহণকারী ব্যবসায়ী ও ফিনল্যান্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মবিন মোহাম্মদ ব্যবসার পাশাপাশি ফিনিশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি দেন।
সিটি কাউন্সিল নির্বাচনী প্রচারণায় অভিবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও এই আসনে তাকে নির্বাচিত করায় নবনির্বাচিত ডেপুটি কাউন্সিলর মবিন মোহাম্মদ বাংলাদেশি প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
