ফেনীতে একসঙ্গে চার কন্যা সন্তান জন্ম দিয়েছেন সালমা আক্তার (২৮) নামের এক গৃহবধূ। সোমবার (১৪ জুন) বিকেলে শহরের একটি ক্লিনিকে সিজার অপারেশনের মাধ্যমে চার সন্তানের জন্ম দেন তিনি।
সালমা আক্তার ফেনীর ফুলগাজী উপজেলার জি.এম.হাট ইউনিয়নের শরিফপুর গ্রামের পাটোয়ারী বাড়ির ওমান প্রবাসী মো. আলম পাটোয়ারীর স্ত্রী। এর আগে ওই গৃহবধূর চার বছরের একটি ছেলে সন্তান রয়েছে।
সালমার দেবর আনোয়ার হোসেন পাটোয়ারী জানান, এর আগে দুটি সন্তানের কথা ডাক্তার ও আল্ট্রাসনোগ্রাফির মাধ্যমে নিশ্চিত হই। সোমবার দুপুরে প্রসব ব্যথা শুরু হলে তাকে শহরের ডা. হায়দার ক্লিনিকে নিয়ে আসা হয়। বিকেল ৪টার দিকে ডা. তাহমিনা সুলতানা নিলু সিজার অপারেশন করে একে একে চারটি কন্যা সন্তান বের করেন।
এ বিষয়ে ডা. তাহমিনা সুলতানা নিলু বলেন, ওই গৃহবধূ ও চার নবজাতক সুস্থ আছেন। তারপরও তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
