শাস্তিটা অবধারিত ছিল। সেটা পেয়েও গেলেন সাকিব আল হাসান। স্টাম্প ভেঙে তিন ম্যাচ নিষিদ্ধ হয়েছেন বিশ্ব সেরা এ অলরাউন্ডার। সঙ্গে সিসিডিএম পাঁচ লাখ টাক জরিমানা করেছে সাকিবকে। এর আগে অবশ্য মোহামেডানের তরফ থেকে জানানো হয়, সাকিব চার ম্যাচ নিষিদ্ধ হতে যাচ্ছেন।
আবাহনীর ইনিংসের ষষ্ঠ ওভারে বৃষ্টি শুরু হয়। আম্পয়ায়ার চাইলেই ওভার শেষ করতে পারতেন। তবে ১ বল বাকি থাকতেই উইকেট ঢেকে ফেলার সিদ্ধান্ত জানান ফিল্ড আম্পয়ায়ার। তখন ক্ষিপ্ত হয়ে যান সাকিব। এগিয়ে এসে ৩টি স্টাম্প উপড়ে মাটিতে আছড়ে মারেন তিনি।
ওভারের শেষ বলে মুশফিকের বিপক্ষে লেগ বিফোরের আবেদন করেন সাকিব। আম্পায়ার ইমরান পারভেজ আবেদন নাকচ করে দেওয়ায় মূলত ক্ষিপ্ত হন সাকিব।
ড্রেসিংরুমে ফেরার সময় ফের ক্ষিপ্ত হন সাকিব। বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজন রেগে তেড়ে যান সাকিবের দিকে। সাকিবও তার সঙ্গে তর্কে জুড়ে দেন। মাঠের উপস্থিত ক্রিকেটার ও স্টাফরা মিলে দুজনকে শান্ত করেন। পরে অবশ্য সুজনের কাছে ক্ষমা চেয়েছেন সাকিব।
পরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্ত-সমর্থকসহ দল ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট সবার কাছে ক্ষমা চান সাকিব।
More Stories
বাংলাদেশি সব সাংবাদিকের অ্যাক্রিডিটেশন বাতিল করলো আইসিসি
ভারতে গিয়ে খেলতে না চাওয়ায় এরই মধ্যে টি-২০ বিশ্বকাপ থেকে বাদ দেওয়া হয়েছে বাংলাদেশকে। পরিবর্তে আইসিসি অন্তর্ভুক্ত করে নিয়েছে স্কটল্যান্ডকে।...
আইসিসির দ্বিমুখী নীতির আসল চেহারা উন্মোচন করলো উইজডেন
নিরাপত্তা শঙ্কায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই প্রেক্ষিতে বাংলাদেশকে বাদ দিয়ে বিশ্বকাপে...
বিশ্বকাপ থেকে বাদ বাংলাদেশ, আনুষ্ঠানিক ঘোষণা আইসিসির
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে থেকে বাদ পড়েছে বাংলাদেশ। টাইগারদের পরিবর্তে বৈশ্বিক এই আসরে খেলবে স্কটল্যান্ড। শনিবার (২৪ জানুয়ারি) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে...
তিন কারণ দেখিয়ে বিসিবির অনুরোধ রাখলো না আইসিসি
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) জানিয়েছে, ২০২৬ সালের টি–টোয়েন্টি বিশ্বকাপ নির্ধারিত সূচি অনুযায়ীই অনুষ্ঠিত হবে এবং বাংলাদেশের সব ম্যাচ ভারতেই আয়োজন...
আইসিসি প্রতিনিধির সঙ্গে বৈঠক: ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ
নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্তে অটল রয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই সংকট নিরসনে...
সাফ জয় বাংলাদেশের মেয়েদের
শিরোপার মঞ্চে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দলের সামনে সমীকরণ ছিল খুব সহজ। আগের পাঁচ ম্যাচে জেতায় নেপালের বিপক্ষে ড্র করলেই চ্যাম্পিয়ন...
