ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে চড় মারা যুবককে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন ফরাসি এক আদালত। বৃহস্পতিবার আদালত ড্যামিয়েন ট্যারেল নামে ২৮ বছর বয়সী ওই যুবকের বিরুদ্ধে এই রায় দেন।
তবে মোট দণ্ডের ১৪ মাসের সাজা স্থগিত করা হয়েছে। ফলে তাকে মাত্র চার মাস কারাগারে কাটাতে হবে।
এর আগে মঙ্গলবার ফ্রান্সের দক্ষিণাঞ্চলীয় ড্রোম এলাকা পরিদর্শনে যান ম্যাক্রোঁ। এসময় তিনি স্থানীয় একদল বাসিন্দার সঙ্গে কুশল বিনিময় করতে ব্যারিকেডের কাছাকাছি যান। সেখানে উপস্থিত ট্যারেল হঠাৎ ফরাসি প্রেসিডেন্টের গালে সজোরে চড় মারেন। সাথে সাথে ম্যাক্রোঁকে ব্যারিকেডের সামনে থেকে সরিয়ে নেয়া হও এবং ট্যারেলকে আটক করা হয়।
আদালতে ট্যারেলের বিরুদ্ধে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে আক্রমণের অভিযোগ আনা হয়। এই অভিযোগে সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড ও ৪৫ হাজার ইউরো ( ৪৬ লাখ ৩৩ হাজার টাকা) জরিমানার বিধান রয়েছে।
সরকারি কৌসুলিরা এই ঘটনাকে ‘ইচ্ছাকৃত সহিংসতামূলক কর্মকাণ্ড’ বলে অভিযোগ করেন।
ট্যারেল আদালতে বলেন, ম্যাক্রোঁ ওই এলাকা পরিদর্শনে যাওয়ার কয়েকদিন আগেই তার দিকে ডিম বা ক্রিম টার্ট ছুড়ে মারার পরিকল্পনা করেছিলেন তিনি। তবে চড় মারার বিষয়টি পরিকল্পনায় ছিল না।
ফ্রান্সভিত্তিক টেলিভিশন চ্যানেল বিএফএম টিভির সূত্রানুসারে, আদালতে ট্যারেল বলেন, ‘আমি মনে করি, ম্যাক্রোঁ সুস্পষ্টভাবে আমাদের দেশের পতনের প্রতিনিধিত্ব করেন।’
তিনি আরও বলেন, ‘আমি যদি ম্যাক্রোঁকে সূর্যোদয়ের সময় দ্বন্দ্বযুদ্ধের জন্য চ্যালেঞ্জ করতাম, মনে হয় না তিনি রাজি হতেন।’
এদিকে, চড় খাওয়াকে ‘বিচ্ছিন্ন ঘটনা’ হিসেবে উল্লেখ করেছেন ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোঁ। বৃহস্পতিবার বিএফএম টিভির সাথে সাক্ষাতকারে এই ঘটনাকে ‘নির্বুদ্ধিতামূলক, হিংসাত্মক কাজ’ বলে মন্তব্য করেন।
ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে উদ্বেগ থাকলেও ভোটারদের সাথে যোগাযোগে সফর অব্যাহত রাখবেন বলে জানান ম্যাক্রোঁ।
আগামী বছর এপ্রিলে ফ্রান্সে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
More Stories
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি: গ্রিনল্যান্ড আক্রমণ করলে ‘আগে গুলি, পরে আলাপ’
যুক্তরাষ্ট্র যদি গ্রিনল্যান্ড আক্রমণ করে, তবে যুদ্ধের নিয়ম অনুযায়ী ডেনিশ সেনারা আগে গুলি চালাবে এবং পরে জিজ্ঞাসাবাদসহ অন্য আলাপ করবে।...
খালেদা জিয়া ছিলেন দূরদর্শী রাজনীতিক: শাহবাজ শরিফ
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও শ্রদ্ধা জানিয়েছেন।...
ভেনেজুয়েলায় মার্কিন হামলা নিয়ে নিউয়র্ক সিটি মেয়র জোহরান মামদানি’র বিবৃতি
শামসুল আরিফীন বাবলু, প্রবাস বাংলা, লস এঞ্জেলেস: ভেনেজুয়েলায় মার্কিন সামরিক অভিযানের প্রেক্ষাপটে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন।...
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের ভবিষ্যৎ কী?
বিশ্বের সবচেয়ে বড় তেলভান্ডারের দেশ ভেনেজুয়েলায় হামলা চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে ধরে নিয়ে গেছে যুক্তরাষ্ট্র। এরপর থেকেই বিশ্বজুড়ে আলোচনার...
