বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদের ব্যাপক প্রচার-প্রচারণা ও গণসংযোগে জমে উঠেছে ফিনল্যান্ডের এসপো সিটি কাউন্সিল নির্বাচন।
প্রতিশ্রুতির ফুলঝুরি নিয়ে মবিন ছুটছেন অভিবাসী ভোটারের দ্বারে দ্বারে। তিনি প্রতিশ্রুতি দিচ্ছেন অভিবাসীদের মৌলিক সমস্যাগুলো সমাধানের। আর অভিবাসী ভোটাররা বলছেন, কর্মঠ, সৎ ও যোগ্য প্রার্থী মবিন মোহাম্মদকেই বেছে নেবেন তারা। ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টির প্রার্থী মবিন নির্বাচনে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।
বৃহত্তর হেলসিংকির এসপো শহরের এখন মবিনের মোহাম্মদের ব্যাপক প্রচার-প্রচারণা। রেস্টুরেন্ট, দোকান থেকে শুরু করে অভিবাসীদের বসতবাড়িতেও এখন আলোচনার বিষয় শুধু নির্বাচন। প্রার্থী মবিন মোহাম্মদ ভোট চেয়ে চষে বেড়াচ্ছেন তার নির্বাচনী এলাকা।
মবিনের নির্বাচনী প্রচারণায় বিপুল সংখ্যক অভিবাসীদের স্বতঃস্ফূর্ত ও স্বপ্রণোদিত অংশগ্রহণে আসন্ন এসপো সিটি কাউন্সিল ইলেকশন বাংলাদেশিদের মাঝে প্রাণবন্ত হয়ে উঠেছে।
ফিনল্যান্ডের সিটি কাউন্সিল নির্বাচনে ইতোমধ্যে ২৬ মে থেকে ৮ জুন পর্যন্ত অগ্রিম ভোট বা এডভান্স ভোটিং শেষ হয়েছে। অভিবাসীদের সমর্থন আদায়ে এগিয়ে আছেন সিটি কাউন্সিলার প্রার্থী বাংলাদেশি মবিন। এদিকে বুথফেরত সমীক্ষায়ও অভিবাসীদের ভোটের প্রভাব মবিন মোহাম্মদের পক্ষে।
ফিনল্যান্ডে সিটি কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে চলতি বছরের ১৩ জুন রবিবার। এতে প্রথমবারের মতো ফিনল্যান্ডের ন্যাশনাল কোয়ালিশন পার্টি থেকে নির্বাচনে চূড়ান্ত প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ফিনিশ নাগরিক মবিন মোহাম্মদ।
ফিনল্যান্ডে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক কর্মকাণ্ডে মবিন মোহাম্মদ একটি উজ্জ্বল নাম। কুমিল্লায় জন্মগ্রহণকারী ও বিশিষ্ট ব্যবসায়ী মবিন মোহাম্মদ ব্যবসার পাশাপাশি ফিনিশ রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন। ১৯৯৩ সালে তিনি ফিনল্যান্ডে পাড়ি জমান।
More Stories
বাংলাদেশিসহ অবৈধ সব বিদেশির জন্য মালয়েশিয়ার নতুন বার্তা
পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় যে বিদেশিরা অবৈধভাবে কাজ করছেন এবং এরকম পরিকল্পনা যাদের আছে, তাদের জন্য বিশেষ এক বার্তা...
প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা দেবে সরকার: ডাক ও টেলিযোগাযোগ সচিব
প্রবাসীদের নিরাপদ বিনিয়োগের জন্য সিলেটে এনআরবি বিনিয়োগ জোন হতে পারে। এই উদ্যোগ সফল করতে, প্রবাসীদের করমুক্ত বিনিয়োগ সুবিধা প্রদান করবে...
নির্বাচনে প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটে ভোটাধিকার প্রয়োগের লক্ষ্যে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধনকারী প্রবাসী ভোটারদের কাছে পোস্টাল ব্যালট...
ট্রাভেল পাস সংগ্রহ করলেন তারেক রহমান
দেশে ফেরার প্রস্তুতির অংশ হিসেবে বহুল আলোচিত ট্রাভেল পাস সংগ্রহ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আবেদনের কয়েক ঘণ্টার মধ্যেই...
পার্শ্ববর্তী দেশ থেকে ৮০ আততায়ী প্রবেশের তথ্য দিলেন জুলকারনাইন
পাশের দেশের গোয়েন্দা সংস্থা গত কয়েক মাসে সুব্রত বাইনের মতো অন্তত ৮০ জন আততায়ীকে দেশের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশ করিয়েছে...
বিজয়ের ৫৫ বছরে লস এঞ্জেলেসে কমিউনিটির প্রাপ্তি
- কাজী মশরুল হুদা বিজয়ের ৫৫ বছর হতে চলেছে। প্রায় ২ কোটির মত প্রবাসী বাংলাদেশী বিশ্বজুড়ে বসবাস করছে। যুক্তরাষ্ট্রে রয়েছে...
