স্থূলতাজনিত রোগীদের ওজন কমানোর ওষুধ হিসাবে ব্যবহার করার জন্য ডায়াবেটিসের ওষুধ সেমগ্লুটিয়েডের একটি উচ্চতর ডোজ ওয়েগোভি ওষুধকে অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন এফডিএ। এ বছরের শুরুর দিকে এ সংক্রান্ত গবেষণাটি প্রকাশিত হয়।
ড্যানিশ ফার্মাসিউটিক্যাল কোম্পানি নভো নরডিস্কের উৎপাদিত এই ঔষধটির নাম ‘ওয়েগোভি’। খুব সম্প্রতিই প্রমাণ মিলেছে, ভিন্ন ডোজে সেবন করলে ঔষধটি ক্ষুধা নিবারণে কাজ করতে পারে।
গবেষণার ফলাফলে দেখা গেছে, ঔষধটির দীর্ঘ মেয়াদি চিকিৎসায় অংশগ্রহণকারী দলের সদস্যদের গড়ে ১৫ শতাংশ ওজন কমে এসেছে। অংশগ্রহণকারীদের ৩০ শতাংশের বেশি মানুষের নিজ শরীরের অতিরিক্ত ওজনের সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত ওজন কমিয়ে আনার ঘটনাকে যুগান্তকারী হিসেবেই দেখছেন গবেষকরা।
সেমাগ্লুটাইড নামে পরিচিত এই একই ঔষধ যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু দেশে টাইপ-২ ডায়াবেটিসের চিকিৎসায় ব্যবহৃত হয়। বেশ কয়েক বছর পর এই প্রথম এমন চিকিৎসার অনুমোদন দিল নিয়ন্ত্রক সংস্থাটি, স্থূলতার চিকিৎসার ক্ষেত্রে ‘গেম চেঞ্জার’ হিসেবে দেখা হচ্ছে নতুন এই ঔষধটিকে।
নর্থওয়েস্টার্ন ইউনিভার্সিটির বিশেষজ্ঞ রবার্ট কুশনার বলেন, “আমরা প্রথমবারের মতো ওজন কমানোর ক্ষেত্রে কোনও ঔষধ ব্যবহার করেই এমন অভূতপূর্ব ফলাফল পেয়েছি। অস্ত্রোপচার ছাড়াই সপ্তাহে একবার ঔষধটি ব্যবহারে বিস্ময়কর ফলাফল পেতে পারেন স্থূলতায় ভোগা রোগীরা,”
নোভো নরডিস্ক এখনো ঔষধটির মূল্য সম্পর্কে নিশ্চিতভাবে কিছু না জানালেও, ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ইন্সুরেন্সবিহীন ব্যক্তির প্রতি মাসে ঔষধ বাবদ খরচ পড়বে ১৩০০ ডলারের কাছাকাছি।
More Stories
‘ভিসা বন্ড প্রোগ্রাম’ কীভাবে কাজ করে, জানাল যুক্তরাষ্ট্র দূতাবাস
বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড (ভিসায় জামানত) কার্যকর হয়েছে গত ২১ জানুয়ারি। দেশটিতে স্বল্পমেয়াদি ভ্রমণের ক্ষেত্রে ভিসাশর্ত লঙ্ঘনের ঝুঁকি কমাতে...
নোবেল পুরস্কার পাইনি, তাই শুধু শান্তি নিয়ে ভাবতে বাধ্য নই: ট্রাম্প
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার হতাশার সঙ্গে গ্রিনল্যান্ড দখলের হুমকিকে যুক্ত করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নরওয়ের প্রধানমন্ত্রী ইয়োনাস গার...
বাংলাদেশসহ ৭৫ দেশের জন্য সব ধরনের মার্কিন ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত
ট্রাম্প প্রশাসন বাংলাদেশসহ ৭৫টি দেশের আবেদনকারীদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়াকরণ স্থগিত করছে বলে বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের এক মুখপাত্র...
খালেদা জিয়ার নেতৃত্ব উপমহাদেশে দৃষ্টান্ত হয়ে থাকবে : বার্নিকাট
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট বলেছেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে বহু নির্যাতন সহ্য করলেও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া কখনো...
মাদুরোর আগে আর কোন কোন সরকারপ্রধানকে বন্দি করেছিল যুক্তরাষ্ট্র?
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে বন্দি করেছে যুক্তরাষ্ট্র—মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এমন ঘোষণায় বিশ্বজুড়ে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে।...
হোয়াইট হাউসে ট্রাম্প–মামদানি বৈঠকে প্রশংসা আর সৌহার্দ্যের বার্তা
ওয়াশিংটনে হোয়াইট হাউসে শুক্রবার অনুষ্ঠিত হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও নিউইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানির প্রথম আনুষ্ঠানিক বৈঠক। দুই...
