কানাডায় ‘পূর্ব-পরিকল্পিতভাবে’ ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চারজনকে হত্যা করা হয়েছে। দেশটির অন্টারিও প্রদেশের লন্ডন শহরে এই ঘটনা ঘটেছে বলে পুলিশ বলছে। সে পরিবারের নয় বছর বয়সী এক শিশু হামলায় বেঁচে গেছে। আহত অবস্থায় একটি হাসপাতালে তার চিকিৎসা চলছে।
এই ঘটনায় ২০ বছর বয়সী একজন কানাডিয়ান ব্যক্তির বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। সাম্প্রতিক বছরে কানাডায় মুসলিমদের উপর একটি সবচেয়ে ভয়ঙ্কর হামলা। ২০১৭ সালে কুইবেক শহরের মসজিদে এক হামলায় ছয়জনকে হত্যা করা হয়েছিল। পুলিশ ধারণা করছে, যারা মারা গেছেন তাদের ধর্মীয় বিশ্বাসের কারণেই এই হামলা করা হয়েছে।
নিহতদের মধ্যে দুইজন নারী রয়েছেন। তাদের একজনের বয়স ৭৪ বছর এবং অপরজনের বয়স ৪৬ বছর। এছাড়া নিহতদের মধ্যে ১৫ বছর বয়সী একটি মেয়ে এবং ৪৬ বছর বয়সী একজন পুরুষ রয়েছেন। এই হামলায় অভিযুক্ত ২০ বছর বয়সী কানাডিয়ান এক যুবককে আটক করেছে পুলিশ। ঘটনাস্থল থেকে ছয় কিলোমিটার দূরে একটি শপিং সেন্টার থেকে তাকে আটক করা হয়।
পুলিশ বলছে, অভিযুক্ত যুবক কোন মুসলিম বিদ্বেষী গ্রুপের সাথে সম্পৃক্ত কি না সেটি এখনো পরিষ্কার নয়। এই ঘটনার পর কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এক টুইট বার্তায় লিখেছেন, এই ঘটনায় তিনি আতঙ্কিত হয়েছেন। যারা এই ঘটনার শিকার হয়েছে তাদের পরিবারের সঙ্গে তিনি আছেন বলে উল্লেখ করেছেন মি. ট্রুডো।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
