‘অ্যানম’ নামক মোবাইল অ্যাপ ব্যবহার করে গত তিন বছরে বিশ্বজুড়ে কয়েকশ অপরাধীকে গ্রেফতার করেছে অস্ট্রেলিয়া ও ইউরোপীয় পুলিশ এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন মঙ্গলবার (৮ জুন) এক টেলিভিশন ভাষণে এসব তথ্য জানান।
ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাতে জানা যায়, মঙ্গলবার (৮ জুন) এফবিআই কর্মকর্তারা জানিয়েছেন, এই অ্যাপের মাধ্যমে ১৮টি দেশে সংঘবদ্ধ অপরাধী চক্রের কয়েকশ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এফবিআই পরিচালিত এই অভিযানটির নাম ছিল ‘অপারেশন ট্রোজান শিল্ড’। এর মাধ্যমে বিশেষ এনক্রিপ্টেড নেটওয়ার্কের মধ্যে অনুপ্রবেশ করে কর্মকর্তারা সেটির নিয়ন্ত্রণ নেন। বিশ্বজুড়ে অভিযান চালিয়ে সংঘবদ্ধ অপরাধীদের প্রায় ৮০০ জনেরও বেশি সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ১৪৮ মিলিয়ন ডলার নগদ ও প্রচুর পরিমাণে মাদক জব্দ করা হয়েছে বলে কর্মকর্তারা জানান।
অস্ট্রেলিয়ান ফেডারেল পুলিশ কমিশনার রিস কার্শা জানান, জার্মানিতে ৭৫ জন সুইডিশ নাগরিকের সঙ্গে আরও ৬০ জন, হল্যান্ডেও ৪৯ জন এবং নিউজিল্যান্ডে ৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও ওই অ্যাপের তথ্যের মাধ্যমে অবৈধ মোটরসাইকেল গ্যাংয়ের সদস্যসহ ২২৪ জনকে গ্রেপ্তার করেছে জানিয়েছেন এফবিআই কর্মকর্তারা।
এই অভিযানটির পরিকল্পনা হয় মূলত ২০১৮ সালে। অস্ট্রেলিয়ান পুলিশ ও এফবিআই সংঘবদ্ধভাবে এই পরিকল্পনা করে। মার্কিন কর্মকর্তাদের নিয়ন্ত্রণে আসার পর মোবাইল অ্যাপ অ্যানোমের মাধ্যমে তদন্তকারীরা সংঘবদ্ধ অপরাধীদের খুঁজতে শুরু করেন। এই অ্যাপ্লিকেশন ব্যবহার করে সংগঠিত অপরাধের উপর নজর রাখতে এনক্রিপ্টেড বার্তা পড়া সম্ভব হয়। এছাড়া অ্যানম অ্যাপটি ব্যবহার করে অপরাধীদের অবস্থান ও তাদের যে কোনো ধরনের ডিজিটাল যোগাযোগের সংকেত তাৎক্ষনিক পাওয়া যায়।
More Stories
যুদ্ধের কারণে দুবাইয়ে সম্পত্তির দাম কমছে
ইরানে যৌথভাবে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর মধ্যপ্রাচ্য জুড়ে সংঘাত ছড়িয়ে পড়েছে। এই যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে চার সপ্তাহে পড়েছে।...
যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা হয়নি, ট্রাম্প সময়ক্ষেপণ করতে চান : ইরান
গত দুইদিন ইরানের সঙ্গে সব ধরনের সংঘাত বন্ধে বেশ ভালো আলোচনা হয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ ট্রুথ...
ইরানের শীর্ষ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের
ইরানের শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ নেতাদের সম্পর্কে তথ্য দেওয়ার জন্য ১০ মিলিয়ন ডলার পর্যন্ত পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র দফতরের ডিপ্লোম্যাটিক...
হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান
বিশ্ববাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি। মধ্যপ্রাচ্যের সংঘাত বিশ্বে অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ নৌ করিডরটিকে ঝুঁকির মুখে ফেলেছে। চলমান...
নেপালকে বাংলাদেশ হতে দেব না: সুশীলা কারকি
নেপালের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী সুশীলা কারকি বলেছেন, নেপালকে কোনোভাবেই বাংলাদেশের পথে হাঁটতে দেওয়া হবে না। সম্প্রতি কাঠমান্ডুতে আয়োজিত এক অনুষ্ঠানে...
মাদুরোর পরিবর্তে নেতানিয়াহুকে অপহরণ করা উচিত: খাজা আসিফ
স্বল্প সময়ের মধ্যে দুই দফা টেলিফোন আলাপের পর এবার সৌদি আরবের জেদ্দায় বৈঠক করেছেন অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ...
